চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজমেরী বর্ষার খোলা চোখের স্বপ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in লাইফস্টাইল
A A
আজমেরী বর্ষার খোলা চোখের স্বপ্নের জন্য সুন্দর পটভূমিতে সাদা ও হলুদ শাড়ি পরা নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্তা করুন তো একজন মানুষের সারাদিন কাটে ট্যাক্সের জটিল হিসেব কষে ও আইনের শব্দ আওড়ে। নয়টা-পাঁচটার পেশাগত জীবনের কর্মময়তা অবসর পায় শাড়ির অঙ্গ জুড়ে মোটিফ আঁকা ও অবিশ্রান্ত কল্পনাকে চিত্রিত কররা মধ্যে দিয়ে। একবিংশ শতকে নিপুণা বধূর পুরো ধারণাকে পাল্টে দেয়া আমাদের কর্মনিপুণা সুবোধিনী নারী হলেন আজমেরী ইসলাম বর্ষা।

প্রাত্যহিকতায় মানুষ আটকে থাকে যে কাজগুলোয় এমনই একটা পেশায় থেকে কিভাবে নিজের ইচ্ছা, শখ ও চাওয়াকে গুরুত্ব দিয়ে তিনি হয়ে উঠলেন একজন উদ্যোক্তা। আপনারা যারা জাপানিজ ইকিগাই ধারণার সাথে পরিচিত আছেন, তারা জানেন নিশ্চয়ই নিজেকে জানতে পারা, নিজের ক্ষমতা ও দক্ষতাকে বুঝতে পারা, নিজের পছন্দ ও ভালোবাসাকে গুরুত্ব দেওয়া কিভাবে একজন ব্যাক্তির জীবনে বাঁচা, আরোও নির্দিষ্ট করে বললে উপভোগ করে বাঁচার জন্যে অসংখ্য কারণ এনে দেয়। আপনি যখন আজমেরী বর্ষার দিকে তাকাবেন ইকিগাইয়ের অনন্য এক উদাহরণ আপনি দেখতে পাবেন। পেশায় আজমেরী ইসলাম বর্ষা একজন ট্যাক্স আইনজীবী, চেম্বার করেন বিজয় নগরে। আইনচর্চার পাশাপাশি তার সৃজনশীলতা ও কর্মস্পৃহা তাকে করেছে একজন সফল উদ্যোক্তা।

এই গল্পের শুরু হয়েছিল ২০১৩ সালে টাঙ্গাইলের শাড়ির মাধ্যমে। তিনি তখন মাস্টার্সের শিক্ষার্থী। সদ্য স্নাতক শেষ করা একজন মানুষ, আজমেরি বর্ষা, এর স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষা আজ আমাদের ভীষণ ভরসার বিশাল এক আখ্যান। একদম প্রথমদিকে ছবি আঁকাআঁকি তাকে অনুপ্রাণিত করে। নিজ হাতে মোটিফ ডিজাইন করে পৌঁছেদেন কারিগর ও তাঁতীদের হাতে, যা তাঁতীদের সহযোগিতায় হয়ে উঠে অনন্য একক শাড়ি। বাংলাদেশের জামদানির তীর্থস্থল নারায়ণগঞ্জের জামিদানি পল্লী হয়ে উঠেছে উনার নিত্যদিনের পরীসর। তাঁর এই উদ্যোগ শুধুমাত্র ব্যবসা নয়, বরং ঐতিহ্য ও সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ। একই সাথে তার প্রত্যেকজন ক্রেতাকে দেয় নৈসর্গিক স্বতন্ত্রতার সাধ।

বাংলাদেশি নারী ঐতিহ্যবাহী শাড়ি পরিহিত, প্রকৃতির মাঝে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ সময়ের সাথে সাথে তার উদ্যোগ বড় হতে থাকে, এবং বর্তমানে তিনি মগবাজারে ‘আজমেরী–AZMERE’ নামক আউটলেট পরিচালনা করছেন। সম্প্রতি তিনি অনলাইনেও ব্যবসা সম্প্রসারণ করেছেন। ‘আজমেরী’( AZMERE) নামে একটি পেইজের মাধ্যমে অনলাইন ব্যবসা পরিচলানয়া বেশ ভালো সাড়া পাচ্ছে। তার ব্যবসায়ী উদ্যোগের ক্ষেত্রে টাঙ্গাইল ও জামদানি শাড়ির প্রতি তার মনোযোগ বেশি। নানান উৎসব পার্বণের আমাদের এইদেশে শাড়ীর ক্ষেত্রে থিম নিয়ে কাজের ছাপ ফুটে উঠে। একই সাথে বিভিন্ন দেশ থেকে সেরা পণ্য আমদানি করে তার উদ্যোগকে করছে আরোও সমৃদ্ধ ও বৈচিত্র্য মন্ডিত। প্রামাণিক পণ্যের প্রতি মানুষের বরাবরের আগ্রহ পূরণের জায়গাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। ভারত ও পাকিস্তানের থেকে আমদানি করে থাকেন শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, কাশ্মীরের শাল। উক্ত দেশ সমূহের নিজস্ব ধাঁচের কাজ ও কারিগরি দক্ষতায় আসল সুতা ও কাপড়ের যে খেদ দেখা যায় বাংলাদেশি ক্রেতাদের মনে, সেই জায়গায় তিনি ক্রেতাদের চাহিদাপূরণে প্রতিশ্রুতিবদ্ধ। ঐতিহ্যবাহী রিওয়েত লন কাপড়, মালহার কাপড়ের অসাধারণ সংগ্রহ রয়েছে তার কাছে। এছাড়াও গাদোয়ালের মনকাড়া নকশা তার সংগ্রহকে করেছে সমৃদ্ধ। যা কিনা ক্রেতার প্রয়োজন তো মেটাবেই একসাথে রুচির তৃপ্তি এনে দিবে।

প্রসন্ন হাসি সহ এক নারী, সবুজ গাছপালার পেছনে, বাংলার সাংস্কৃতিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশের টাঙ্গাইল ও জামদানি শাড়ির যে ঐতিহ্য ও পরম্পরা তা বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে তার সমৃদ্ধির জন্যে আজমেরি বর্ষার পরিশ্রম ভূয়সী প্রশংসার দাবী রাখে। নিজেকে কর্মের বৈচিত্রতার পাশাপাশি তিনি যেমন করে অর্থনৈতিক শক্তির অধিকারী করার সুযোগ কাজে লাগাচ্ছেন; একই সাথে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক অর্থ সংযোজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের না ঘুমাতে দেওয়া স্বপ্নের মতো করে আজমেরি বর্ষাও খোলা চোখে স্বপ্ন দেখতে থাকেন। তিনি বিশ্বাস করেন এই খোয়াবগুলোই পূর্ণতা পায়। আজমেরী বর্ষা তার আইন ও উদ্যোক্তা জীবনের মধ্য দিয়ে এক অদ্বিতীয় পথ চলছে। তিনি শুধু আইনের পেশায় দক্ষতা অর্জন করেননি, বরং নারী উদ্যোক্তা হিসেবে তাঁর সৃজনশীলতা, পরিশ্রম এবং সাহসিকতার মাধ্যমে নিজের পরিচয় নতুন করে রচনা করেছেন। তাঁর এই যাত্রা কেবল একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি নারী সমাজের জন্য এক অনির্বচনীয় অনুপ্রেরণার উৎস, যাঁরা নিজেদের স্বপ্ন এবং লক্ষ্যকে সামনে রেখে সমাজে এক অনন্য অবস্থান প্রতিষ্ঠা করতে চান।

Tags: অনলাইন ব্যবসা
Previous Post

দাপুটে আয়াক্সকেও খেলতে হবে ইউরোপা লিগের প্লে-অফ

Next Post

ছুটির দিনেও তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান

Next Post
তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটির দিনেও তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান

শচীন টেন্ডুলকারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজীবন সম্মাননা পাচ্ছেন শচীন, পারফর্মারে পাচ্ছেন বুমরাহ-মান্দানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT