চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজার প্রথম ডাবল, ইংলিশের সেঞ্চুরি, রানপাহাড়ে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা রানপাহাড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। বাঁহাতি ওপেনার উসমান খাজার প্রথম ডাবল সেঞ্চুরির পর অভিষেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশ। আগেরদিন অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরি এদিন দেড়শ কাছে পৌঁছায়। সুবাদে ৬ উইকেট হারিয়ে ৬৫৪ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারী দল।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটে নেমে ম্যাথু কুহনেমানের ঘূর্ণিতে প্রথমে ফিরেছেন ওপেনার ওশেদা ফের্নান্দো। আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। নাথান লায়নের বলে সাজঘরে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজও। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

তৃতীয় দিন সকালে ৭ উইকেট হাতে রেখে ফলোঅন এড়ানোর লক্ষ্যে নামবেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। দুজনে ৯ ও ১৩ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৬১০ রানে পিছিয়ে আছে।

ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন খাজা। আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৯৫ রান। শ্রীলঙ্কায় এসে ২৩২ রানে থেমেছে তার ক্যারিয়ারসেরা ইনিংস। ৫০৩ মিনিট ক্রিজে থেকে ৩৫২ বল মোকাবেলা করেছেন ৩৮ বর্ষী খাজা।

২৯ বছরে এসে অভিষেক ম্যাচে ৯০ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডে জন্ম নেয়া ইংলিশ। সেঞ্চুরির মাধ্যমে এশিয়াতে অভিষেকে শতক করা তৃতীয় অজি হলেন ইংলিশ। তার আগে এশিয়াতে সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ও শন মার্শ।

শ্রীলঙ্কায় তৃতীয় উইকেট জুটিতে গতকাল দ্বিতীয় সর্বোচ্চ রানের দেখা পেয়েছিল অস্ট্রেলিয়া। খাজা ও স্মিথের জুটিটি ১৯৫ রানে অবিচ্ছিন্ন ছিল। দ্বিতীয় দিন সকালে নেমে আরও ৭১ রান যোগ করে অ্যাডাম গিলক্রিস্ট ও ডেমিয়েন মার্টিনের সর্বোচ্চ ২০০ রানের অজি জুটির রেকর্ড ছাড়িয়ে যান তারা। জুটি থামে ২৬৬ রানে। স্মিথ ১৪১ রানে সাজঘরে ফেরেন।

প্রথমদিনের ৩৩০ রানের পর দ্বিতীয় দিনে আরও ৩২৪ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে ১৫৪ ওভার ব্যাট করেছে স্মিথের দল। যেখানে খাজা ও ইংলিশ ১৪৬ রানের আরেকটি জুটি গড়েন। অস্ট্রেলিয়ার পড়া ছয় উইকেটের তিনটি করে নিয়েছেন প্রবাথ জয়সূরিয়া ও জেফরি ভ্যানডার্সে।

Tags: অস্ট্রেলিয়াইলিশক্লার্কখাজাগিলক্রিস্টজয়সূরিয়াভ্যানডার্সিমার্টিনমার্শলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্মিথ
Previous Post

বাড়তি ২৩ মিনিট নিয়ে ওটিটিতে ‘পুষ্পা ২’

Next Post

তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের গণ-অনশন কর্মসূচী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের গণ-অনশন কর্মসূচী

সিলেটে দেশের প্রথম পরিবেশবান্ধব কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত গ্রামীণফোন সেন্টার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ‘কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত’ দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT