চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের রেলপথে একটি ট্রেন চলন্ত অবস্থায়, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সকালেও ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দাবি পূরণের আশ্বাসে প্রায় ২৬ ঘণ্টা পর রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, বুধবার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম। রানিং স্টাফ ভাইদের বলব, তারা যেন কাজে ফিরে যান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি।

Tags: কর্মবিরতিরেলরেলওয়ে
Previous Post

এইচআরডব্লিউয়ের প্রতিবেদন: শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশদাতা

Next Post

বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের ২ কোম্পানির আগ্রহ

Next Post
আন্তর্জাতিক প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের ২ কোম্পানির আগ্রহ

রমজান মাসের জন্য প্রস্তুত করা তারাবির লাইট ও খেজুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT