চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 28, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার বুমরাহ উঁচু করে আঙুল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিন আগেই টেস্টে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাসপ্রীত বুমরাহ। এবার সব ফর‌ম্যাট মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন ভারতীয় তারকা পেসার। জিতলেন মর্যাদার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’

মঙ্গলবার সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বুমরাহ’র নাম প্রকাশ করেছে আইসিসি। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব জিতলেন ভারত তারকা। সেরার লড়াইয়ে বুমরাহ পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন বুমরাহ। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে সচিন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন, ২০১৭ ও ২০১৮ সালে ভিরাট কোহলি বর্ষসেরার পুরস্কার জেতেন।

গত বছর বুমরাহর টেস্টের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ। ১৩ ম্যাচে ৭১ উইকেট নেন তারকা পেসার। তার অনেকটা পেছনে থেকে বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ উইকেট নিতে পারেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। এক পঞ্জিকাবর্ষে চতুর্থ ভারতীয় এবং ১৮তম বোলার হিসেবে ৭০-এর বেশি উইকেট নিয়েছেন। বুমরাহ’র আগে ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে এবং কপিল দেব ৭০-এর বেশি উইকেট নিয়েছিলেন।

হোম এবং অ্যাওয়ে দুটিতেই দারুণ করেছেন বুমরাহ। বছরজুড়ে ৩৫৭ ওভার বল করে চোখধাঁধানো ইকোনমি ২.৯৬ রেখেছিলেন। যা টেস্ট খেলার দ্রুত রান সংগ্রহের যুগের ছক ভেঙে দিয়েছে। ৭০-এর বেশি উইকেট পাওয়া আগের ১৭জন বোলারের কেউ বুমরাহ’র মতো কম রান খরচায় উইকেট পাননি। টেস্ট র‍্যাংকিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে থাকা বুমরাহ ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন গত বছর। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২০-এর কম গড় নিয়ে, যা ইতিহাসের সেরা।

২০২৪ সালে বুমরাহ ৮টি টি-টুয়েন্টিতে খেলেছেন বুমরাহ। সবকটিই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে। আসরে ৮.২৫ গড়ে ১৫ উইকেট নেন ৩১ বর্ষী পেসার, ৪.১৭ ইকোনোমি রেটে। ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা অনন্য অবদান রাখা বুমরাহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। গতবছর কোনো ওয়ানডে খেলেননি বুমরাহ, অবশ্য এই সংস্করণে ভারত কেবল তিনটি ওয়ানডে খেলেছিল।

Tags: আইসিসিবর্ষসেরাবুমরাহলিড স্পোর্টস
Previous Post

সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলো সাত কলেজের শিক্ষার্থীরা

Next Post

গাছ কাটতে লাগবে অনুমতি: হাইকোর্টের রায়

Next Post
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ কাটতে লাগবে অনুমতি: হাইকোর্টের রায়

গাড়ির নিরাপত্তার জন্য জিপিএস ট্র্যাকার ব্যবহৃত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করবে `প্রহরী' জিপিএস ট্র্যাকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT