চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে অংশগ্রহণমূলক-বিশ্বাসযোগ্য নির্বাচন সংস্কারে ইইউ’র সমর্থন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 28, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ইউরোপীয় ইউনিয়নের পতাকা ঝুলছে আধুনিক ভবনের বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য সমন্বিত অংশীদার ও সহযোগিতা চুক্তির মাধ্যমে অংশীদারত্ব গড়ে তোলার নতুন পথ খোঁজার অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ বার্তা দেন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, ইইউ একটি সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করতে প্রস্তুত। যেটি হবে ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে যা- স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের’ দিকে পরিচালিত করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট টেকসই উন্নয়ন, সবুজ উত্তরণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতির প্রতি ড. ইউনূসের প্রতিশ্রুতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেছেন, আমরা খাতসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নির্দিষ্ট প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে এবং চলমান উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত সহায়তা বিবেচনা করতে আগ্রহী।

এর পাশাপাশি প্রেসিডেন্ট ফন ডের লিয়েন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে তারা ড. ইউনূস প্রশাসনের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বলেন, গ্লোবাল গেটওয়ে ফর ইইউ’র আওতায় রেলওয়ে, পানিসম্পদ, জলবায়ু অভিযোজন, স্বাস্থ্য, ডিজিটাল ও জ্বালানিসহ নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও কানেক্টিভিটিতে ইইউ’র বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা এই খাতগুলোতে নীতি উন্নয়ন এবং কার্যকর প্রশাসনকে সমর্থন করার জন্য লক্ষ্যযুক্ত প্রযুক্তিগত সহায়তা একীভূত করে এবং যেখানে প্রাসঙ্গিক সেখানে ইইউ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই কাজের প্রভাবকে সর্বাধিক করতে চাই।

তিনি বলেন, ইইউ নিয়মিত সমন্বয় সভা আয়োজন করতে প্রস্তুত। যাতে ইইউ কর্মসূচিগুলোর সময়োপযোগী করা যায়, তাদের সহায়তার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং তাদের অভিন্ন অগ্রাধিকারগুলোকে শক্তিশালী করতে এবং অংশীদারত্বকে জোরদার করতে নতুন অনুরোধগুলো মূল্যায়নের কৌশলগত সংলাপ নিশ্চিত করা যায়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইইউ-বাংলাদেশ সহযোগিতার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান তিনি।

Tags: ইউরোপীয় ইউনিয়নপ্রেসিডেন্ট উরসুলা ভন ডার
Previous Post

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

Next Post

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে যাত্রীরা

Next Post
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের চিত্র, যাত্রীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে যাত্রীরা

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ছবি, যাত্রা ও টিকেটের তথ্য সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলের টিকেটে চড়া যাবে বিআরটিসি বাসে, যাত্রা বাতিলে টাকা ফেরত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT