চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 27, জানুয়ারি 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ, রাজনীতি
A A
হাসনাত আব্দুল্লাহ জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে পুনর্বাসনের জন্য চিন্তা করছেন তারা তরুণ প্রজন্মের সাথে দালালি করছেন উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।‌

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

হাসনাত বলেন, চুয়াডাঙ্গা সীমান্তবর্তী একটি জেলা, এই জেলার বিপরীতে ভারতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে আছেন। তিনি মাঝে মধ্যে আমাদেরকে ভয় দেখান যে, তিনি টুপ করে এদেশে ঢুকে পড়বেন। সেটা যাতে না করতে পারে, সেকারণে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।‌

তিনি বলেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনাদের সাথে ফ্যাসিবাদী সরকারের অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে তাদেরকে পুনর্বাসনের চিন্তা করছেন আপনারা, কিন্তু এই তরুণ প্রজন্মের সাথে বেইমানি করছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচারের কোন কথাবার্তা আপনারা বলছেন না। আপনারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা করছেন। কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় এ নিয়ে কোন কথাবার্তা বলছেন না। আপনাদের মধ্যে আওয়ামী লীগের ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে আপনারা তাদের ভোটব্যাঙ্কের এবং ব্যবসা-বাণিজ্য দখল করতে চান। আপনারা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে দখল করতে চান।

তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছে, শেখ হাসিনা কিনতে পারে নাই উল্লেখ করে তিনি বলেন, আপনারাও আমাদেরকে কিনতে পারবেন না, কোন রাজনৈতিক দল আমাদেরকে কিনতে পারবে না। এই তরুণ প্রজন্ম দ্ব্যর্থকণ্ঠে বলতে চাই, আপনারা আমাদেরকে আসনের লোভ দেখাবেন না, পার্লামেন্টে কোন সিট দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। জাতির প্রতি যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে। আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন আমরা দেখেছি গত ১৬ বছরে অনেক ত্যাগ এবং নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আপনাদের যে ত্যাগ ও অভিজ্ঞতা এবং তরুণদের ভয়হীন মনোবল রয়েছে এই দুটোর সমন্বয়ে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই উল্লেখ করে হাসনাত বলেন, বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার উপরে তিনি গুরুত্বারোপ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্কের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় রাইজিং চুয়াডাঙ্গার সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মোল্লা মোহাম্মদ ফারুক এহছান ও আশরেফা খাতুন।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদার সংগঠক আব্দুর রহিম, আব্দুর রাকিব, চুয়াডাঙ্গার কাজল, দর্শনার আবিদ হাসান রিফাত, কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইসরাফিল হোসেন, জীবননগরের পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশের আয়োজন।

Tags: আওয়ামী লীগচুয়াডাঙ্গাতরুণ প্রজন্মবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনহাসনাত আব্দুল্লাহ
Previous Post

দর্শকরা হতাশ হবেন এমন সিনেমা করবো না: মিম

Next Post

সিলেটকে হারিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়ে রাখল রাজশাহী

Next Post
রাজশাহী ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটকে হারিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়ে রাখল রাজশাহী

জবি শিবিরের নারী শিক্ষার্থীদের জন্য ৭ দফা দাবি উপস্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী শিক্ষার্থীদের কল্যাণে জবি শিবিরের ৭ দফা দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT