চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

২৬ জানুয়ারি আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আদেশ প্রদান করেছেন।

এমতাবস্থায়, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা প্রদান করতে পারবেন।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৩, ৫ ও ৬ এর বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপীলের অনুমতির আবেদন আপীল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন। আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিস্ট্রার আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

Tags: আইনজীবীমৃত্যুদণ্ডসুপ্রিম কোর্ট
Previous Post

মেসিদের লিগ নয়, ব্রাজিলে শৈশবের সান্তোসে যাচ্ছেন নেইমার

Next Post

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

Next Post
বৃদ্ধের মৃত্যুতে বন্যহাতির আক্রমণে আহতের ছবি, কক্সবাজারে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার চেয়ে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT