চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের বয়কট, শুধু দেশিদের নিয়ে রংপুরের বিপক্ষে রাজশাহীর একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহীর ক্রিকেট দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক বিতর্কে জর্জরিত দুর্বার রাজশাহী। চট্টগ্রামে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট এবং নানা সমস্যায় বিতর্কিত ছিল দলটি। এবার নতুন বিতর্কের মুখে ফ্র‌্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক সংক্রান্ত কারণে ম্যাচ বয়কট করেছেন তাদের বিদেশি ক্রিকেটাররা। শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশ সাজিয়েছে রাজশাহী।

রোববার ঢাকায় বিপিএল ফেরার দিনে দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হচ্ছে রাজশাহী। টসে নেমে তাসকিন আহমেদ অকপটে বলেছেন কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আমরা একাদশ সাজিয়েছি। কারণ অবশ্য খোলাসা করেননি।

বকেয়া না পেলে বিদেশিরা খেলবেন না, এমন হুমকি আগেই ছিল। সেটাই ঘটল, ম্যাচ বয়কট করেছেন তারা। শেরাটন হোটেল থেকে ১৩ জন দেশি খেলোয়াড় কেবল এসেছেন মাঠে। টিম হোটেলে থেকে গেছেন বিদেশি ক্রিকেটাররা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাস পাঠিয়েছিল রাজশাহীর টিম হোটেলে, তাতেও অবশ্য লাভ হয়নি।

লাহিরু সামারাকুন, মোহাম্মদ হারিস, রায়ার্ন বুর্ল ও মিগুয়েল কামিন্সরা কেউ আসেননি মাঠে। বিপিএলের নীতিমালা অনুযায়ী ম্যাচে অন্তত দুজন বিদেশিকে খেলাতে হবে। নীতিমালার পরিপন্থি হলেও বিশেষ বিবেচনায় রাজশাহীকে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বিদেশী খেলোয়াড়দের অনুপলব্ধতার কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর জন্য বিশেষ অনুমোদনের আবেদন বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে করেছে রাজশাহী। বিসিবি অনুরোধ পর্যালোচনার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ১.২.৮ নং ধারায় বর্ণিত বিধান অনুসারে, টেকনিক্যাল কমিটি রাজশাহীকে এই ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর অনুমোদন দিয়েছে।’

এদিকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের মধ্যেই দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। রাজশাহীর শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

এর আগে ম্যাচের দিন দুপুরে টিম হোটেল পরিবর্তনের খবর আসে দলটির। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে যায় দলটি। খবর হয় বিল বকেয়ায় হোটেল ছাড়তে হয়েছে রাজশাহীকে। পরে অবশ্য ওয়েস্টিন কর্তৃপক্ষ বিষয়টি খোলাসা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেল কর্তৃপক্ষ বলেছে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিক রহমানের বিশেষ অনুরোধে হোটেল পরিবর্তন হয়েছে।

রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, জিসান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির আলি, আকবর আলি, এস এম মেহোরাব হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মিজানুর রহমান।

Tags: বয়কটবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসহোটেল
Previous Post

বিদেশি পিস্তলসহ মিরপুরে মন্টু হত্যার আসামি সাইদুল গ্রেপ্তার

Next Post

অপহরণকারী সন্দেহে ৫ যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Next Post
অপহরণকারী সন্দেহে ৫ যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণকারী সন্দেহে ৫ যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য তেলের দাম কমানোর চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের দাম কমিয়ে যেভাবে যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT