চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার অনেকটা শিশুর মতো, আদর করলে খুশি হয়: অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
অর্থ উপদেষ্টার বক্তৃতা, সরকার ও অর্থনীতি বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার অনেকটা শিশুর মতো উল্লেখ করে সমালোচনার পাশাপাশি ভালো কাজের জন্য সরকারকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ।

আজ (২৬ জানুয়ারি) রোববার কালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে চালের দাম প্রসঙ্গে একথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেছেন, সরকার অনেকটা শিশুর মত, শিশুকে যেমন আদর করলে খুশি হয়, কিন্তু ক্রমাগত বকাঝকা করলে সে নিরুৎসাহিত হয়। একইভাবে সরকারের ভুল নিয়ে সারাক্ষণ গণমাধ্যমে চর্চা হলে যারা কাজ করে, তারাও কাজে জোর পান না। আমি অনেক গালমন্দ খাচ্ছি। ভ্যাট বাড়ালাম কেন? ভেতরের কাহিনি কী, সেটা আমরা সবসময় বলি না। অতএব, ভালো কাজে একটি উৎসাহ দিতে হয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমনভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না।

সরকারের জন‍্য সময়টা চ‍্যালেঞ্জিং উল্লেখ করে সামনে যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে রাজস্ব কর্মকর্তাসহ সবার সহযোগিতা চেয়ে অর্থ উপদেষ্টা বলেন, চালের দাম অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।

বিশ্ব কাস্টমস সংস্থা ডব্লিউসিও’র সাথে তাল মিলিয়ে ২০১০ থেকে বাংলাদেশে কাস্টমস দিবস পালন করা হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে, ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা ও প্রগতি’।

Tags: অর্থ উপদেষ্টাসালেহউদ্দিন আহমেদ
Previous Post

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

ম্যানসিটিতে অভিষেকের ভুল থেকে শিখবেন খুসানভ

Next Post
ম্যানচেস্টার সিটির কোচ খুসানভের সঙ্গে খেলোয়াড়ের আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিতে অভিষেকের ভুল থেকে শিখবেন খুসানভ

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবিতে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের মধ্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT