চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকের পর এমবাপে বলছেন ‘গোল নয় শিরোপা চাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে গোল উদযাপন করছেন, ফুটবল ম্যাচে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর লম্বা সময় চেনাছন্দে ছিলেন না কাইলিয়ান এমবাপে। মৌসুমের মাঝামাঝি এসে ধারাবাহিকতায় ফিরেছেন ফরাসি তারকার। লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদও পেয়ে গেলেন ২৬ বর্ষী বিশ্বজয়ী। তবে গোল-হ্যাটট্রিকের চেয়েও তার বেশি চাওয়া শিরোপা।

লা লিগায় শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০তে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তিন গোলই করেছেন এমবাপে। লাল কার্ডের নিষেধাজ্ঞায় খেলতে পারেননি অন্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের পর এমবাপে বলেছেন, ‘হ্যাটট্রিকে আমি খুশি, তবে ম্যাচ জিততে পেরে আরও বেশি খুশি। জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যাটলেটিকোর ফলাফলের পর, আরও চাপ ছিল।’

‘দলের অন্যদেরও সাহায্য করা উচিত। আমরা সবাই চাই দল জিতুক। যদি সর্বোচ্চ গোলদাতা হই, তাহলে বিষয়টা দারুণ। কিন্তু ক্যারিয়ারে এমন অনেকবার হয়েছি। এখন শিরোপা জেতাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

কোচ কার্লো আনচেলত্তি শিষ্যেকে প্রশংসা ভাসিয়ে বলেছেন, ‘এমবাপে কিছুদিন ধরেই ভালো খেলছে। প্রথমবারের মতো তিনটি গোল করেছে। দলেও বেশ অবদান রাখছে। কয়েকমাস আগে সে ছন্দ খুঁজে পেয়েছে। এটি দলের জন্য অবশ্যই একটি প্লাস পয়েন্ট। এমন খেলোয়াড়ের অনেক গুণ রয়েছে।’

লিগে পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিল আনচেলত্তির দল, জয়ে দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এগিয়ে গেছে ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, অ্যাটলেটিকোর ৪৫।

Tags: আনচেলত্তিএমবাপেভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নেই: সিইসি

Next Post

স্বাধীন দেশে আমরা নিরাপদ নই কেন? ক্ষোভ ঝেড়ে বললেন পরীমনি

Next Post
পরীমনি চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, বাংলার জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন দেশে আমরা নিরাপদ নই কেন? ক্ষোভ ঝেড়ে বললেন পরীমনি

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সংখ্যায় ঘাটতি নেই, মনোবলের অভাব আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT