চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে পারিশ্রমিক জটিলতা: ৪৮ ঘণ্টায় সমাধানের আশ্বাস বিসিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির প্রেস ব্রিফিংয়ে দুই কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক নিয়ে সৃষ্ট হওয়া জটিলতায় অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারের বিসিবিতে অভিযোগ, দেশি এক ক্রিকেটারকে টাকা না দেয়ার কথা স্বীকার করাসহ এ সংক্রান্ত নানা সমস্যায় জর্জরিত এবারের বিপিএল। তবে এসব জটিলতা সমাধানে ৪৮ ঘণ্টা সময় নিয়েছে বিসিবি।

মাঠের ক্রিকেটের চেয়ে বিপিএলের পারিশ্রমিক সমস্যা এখন আলোচনার তুঙ্গে। শনিবার বিসিবির ১৭তম বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না মিললেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিসহ সব পক্ষকে নিয়ে বসার কথা জানিয়েছে বিসিবি।

প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে হওয়া সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই বোর্ড পরিচালক মাহবুবুল আনাম ও ইফতেখার রহমান মিঠু। সেখানে আশার কথা শোনান ইফতেখার রহমান। বলেছেন, ‘আমরা সম্প্রতি দেখছি, কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক, অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে। এটা আমলে নিয়েছি। আজকে এরই মধ্যে এটা নিয়ে পদক্ষেপ নেয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে বাংলাদেশের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা গুরুত্ব দিয়ে দেখব। ক্রিকেটারদের ইয়ে হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব।’

পরে মাহবুব আনাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। বলেছেন, ‘এই ব্যাপারে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার… বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে নিয়েই নেয়া হবে। যেন এটা স্বচ্ছ থাকে। আমার মনে হয়েছে, বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। সেগুলো দূর করব এবং ক্রিকেটারদের সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার। বিপিএলের পারিশ্রমিকের চুক্তিগত নিয়ম আছে তা মেনে চলা হবে।’

বিপিএলের পারিশ্রমিকের নীতিমালা অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ৫০ শতাংশ অর্থ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। খেলা চলাকালীন আরও ২৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি ২৫ শতাংশ পরিশোধ করার কথা। কিন্তু কোনো দলই সেটি মানে না। এমনকি টুর্নামেন্ট প্রায় শেষ পর্যায়ে চলে আসার পরও কোনো অর্থ না পাওয়ার অভিযোগও আছে অনেক ক্রিকেটারের। যা সরাসরি বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তির লঙ্গন। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো শাস্তি বা পদক্ষেপ নেয়নি বোর্ড।

তবে ফের ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেন মাহবুব। বলেছেন, ‘চুক্তির নিয়ম ভঙ্গের পরিপ্রেক্ষিতে যে পত্র দেওয়া দরকার, সেগুলো এরই মধ্যে দেওয়া হয়েছে। চুক্তির নিয়মগুলো তারা যেন মেনে চলে, সেটা নিশ্চিত করতে যা যা করা দরকার, আমরা সেগুলোই করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে।’

Tags: পারিশ্রমিকবিপিএল ২০২৫বিসিবিমাহবুবমিঠুলিড স্পোর্টস
Previous Post

এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Next Post

ঢাকাসহ সারাদেশের ১১ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রিকশা গার্ল’

Next Post
একজন শিশু নারী শিক্ষার্থী, বাংলাদেশি, স্কুলে শিক্ষার গুরুত্ব বোঝাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ সারাদেশের ১১ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রিকশা গার্ল’

বাংলাদেশের ইসলামি সংগঠনের লোগো, ধর্মীয় ও সাংগঠনিক পরিচয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জামায়াতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT