চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুর্বর পাহাড়ে ৮ বছরে ৪০ হাজার গাছ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য ও জলাশয়, পরিবেশের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুর্বর একটি পাহাড়ি অঞ্চল এখন বনে পরিণত হয়েছে। ৮ বছরে রোপণ করা হয়েছে অন্তত ৪০ হাজার গাছ। এতে রয়েছে হাজার হাজার বিভিন্ন প্রজাতির গাছ, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বপ্নের রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত এই স্থানটি নাম কেশর পর্বত নামে পরিচিত।

হাজার হাজার গাছে ঘেরা এই পাহাড়ে রয়েছে কাশ্মীরের জাফরান ও উইলো গাছ, নেপালের রুদ্রাক্ষ, থাইল্যান্ডের ড্রাগন ফল, অস্ট্রেলিয়ার অ্যাভোকাডো, ইতালির জলপাই এবং মেক্সিকোর খেজুরের গাছ। এছাড়াও বেশ কয়েকটি প্রজাতির গাছ এখন একই পাহাড়ে জন্মে, যেখানে একসময় ঘাসও জন্মাত না।

প্রতিবেদনে বলা হয়, কেশর পর্বত ছিল একটি অনুর্বর পাথুরে পাহাড়, আর এখন এর উপর গড়ে উঠেছে একটি সবুজ বন। এর কৃতিত্ব ওয়ার্ল্ড রিসার্চার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ড. শঙ্কর লাল গর্গের।

২০১৫ সালে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. গর্গ এবং তার পরিবার একটি অনুর্বর পাহাড়কে বনে রূপান্তর করার সিদ্ধান্ত নেন। তারা মূলত ইন্দোরের মহো শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করার জন্য নির্ধারিত জমি কিনেছিলেন। কিন্তু প্রতিষ্ঠান শুরু করার জন্য সবকিছু ঠিকঠাক হয়নি। আর তখনই তিনি পরিবেশ প্রেমীদের জন্য একটি বন তৈরির সিদ্ধান্ত নেন। আর তারপর শুরু হয় গাছ লাগানো, পানি দেওয়া, গাছপালা লালন-পালন করা।

৭৪ বছর বয়সী ড. গর্গ নিম, পিপল এবং লেবু গাছ রোপণ করে শুরু করেছিলেন তার এই যাত্রা। ধীরে ধীরে গাছের সংখ্যা এবং বৈচিত্র্য বৃদ্ধি পায়। আর সবশেষে দেখা যাচ্ছে গত আট বছরে (জুলাই ২০১৬ থেকে আগস্ট ২০২৪) ড. গর্গ পাথর এবং পাথরের উপর ৫০০ টিরও বেশি প্রজাতির ৪০ হাজার গাছ রোপণ করেছেন। এর মধ্যে রয়েছে কল্পবৃক্ষ (স্বর্গের গাছ), জাফরান, রুদ্রাক্ষ, আপেল, ড্রাগন, জলপাই, লিচি, আফ্রিকান টিউলিপ এবং এলাচ ফুল ইত্যাদি।

কেশর পর্বতে সেগুন কাঠ, গোলাপ কাঠ, চন্দন কাঠ, মেহগনি, বট, শাল, অঞ্জন, বাঁশ, উইলো, দেওদার, পাইন, দহিমান, খামার এবং সিলভার ওক সহ কাঠের গাছও রয়েছে।

ড. গর্গ বলেন, ১৫ হাজার গাছ ১২ ফুটেরও বেশি লম্বা। গাছগুলোকে তারা এতই যত্ন করেন যে, কেশর পর্বতের গাছপালা অন্তত ৯৫ শতাংশ বেঁচে থাকে। এই গাছগুলোর কোনোটিকেই অতিরিক্ত সার সরবরাহ করা হয় না। বৃষ্টির পানিতে উপস্থিত নাইট্রোজেন এবং সালফার গাছের প্রয়োজনীয়তা পূরণ করে।

কেশর পর্বতের নামকরণ করা হয়েছে কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে জন্ম নেওয়া জাফরান উদ্ভিদ থেকে। ২০২১ সালে প্রথমবারের মতো বনে ২৫টি জাফরান ফুল ফুটেছিল। ২০২২ সালে এই সংখ্যা ধীরে ধীরে ১০০-তে পৌঁছে এবং ২০২৩ সালে পাঁচগুণ বৃদ্ধি পায়।

ড. গর্গ বলেন, আমরা ৪৩ ডিগ্রি তাপমাত্রার গরম জায়গায় জাফরান চাষ করার কৌশল শিখেছি। গাছগুলোকে ঠান্ডা পানি দিয়ে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। ছায়াময় পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং দিনে ১৮ ডিগ্রি এবং রাতে ৫ ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

কেশর পর্বতের সুগন্ধ এবং সৌন্দর্য লাল সোনার জাফরানের মতো সর্বত্র ছড়িয়ে পড়ুক বলেও আশা করেন ড. শঙ্কর লাল গর্গ।

Previous Post

নতুন রানি পেল অস্ট্রেলিয়ান ওপেন

Next Post

আমার দিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে: জ্বালানি উপদেষ্টা

Next Post
জ্বালানি উপদেষ্টা ও বিশেষ অতিথির সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার দিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে: জ্বালানি উপদেষ্টা

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসপ্রাপ্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ৫০ কোটি ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে ২১ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT