চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারেস্ট আরোহণের ফি বাড়াচ্ছে নেপাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
এভারেস্টে আরোহণের জন্য অভিযাত্রীরা বরফে ঢাকা পাহাড়ে চড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট এভারেস্ট আরোহণের ক্ষেত্রে ফি বাড়াচ্ছে নেপাল সরকার। এক্ষেত্রে ফি বাড়তে পারে ৩৫ শতাংশ পর্যন্ত। এতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি আরোহণে খরচ বাড়বে উল্লেখযোগ্য হারে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে যেসকল পর্বতারোহী সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করবেন তাদের ফি হবে ১৫ হাজার ডলার। যেখানে আগে ব্যয় হতো ১১ হাজার ডলার।

এপ্রিল-থেকে মে মাস হচ্ছে এভারেস্টে চড়ার মূল মৌসুম। এ মৌসুমের বাইরেও যারা এভারেস্টে আরোহী হবে তাদেরও ফি বাড়বে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে খরচ পড়বে ৭ হাজার ৫০০ ডলার। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে পড়বে ৩ হাজার ৭৫০ ডলার। এক্ষেত্রেও আগের তুলনায় প্রায় একই হারে ফি বৃদ্ধি করা হচ্ছে।

এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ পর্বতের ৮টিই নেপালে। এসব পর্বতে প্রতিবছর শত শত বিদেশি পর্বতারোহী ওঠার চেষ্টা করেন। পর্বতারোহীদের থেকে যে ফি নেওয়া হয়, তাই দেশটির রাজস্ব ও কর্মসংস্থানের অনেক বড় উৎস।

পর্বত আরোহণের সঙ্গে জড়িত এমন কিছু সংগঠন বলছে, ফি বাড়ানোর আলোচনা গত বছর থেকে চলছে। ফি বাড়ানোর কারণে পর্বতারোহী কমার কোনো আশঙ্কা নেই। প্রতিবছর প্রায় ৩০০ ব্যক্তিকে এভারেস্টে আরোহণের অনুমতি দেয়া হয়।

গত বছর থেকেই পারমিট ফি বাড়ানোর বিষয়ে আলোচনা করছে কাঠমান্ডু। এখন দেখার বিষয় মূল্য বৃদ্ধির ফলে পর্বতারোহীর সংখ্যা কমে কিনা। যদিও এ বিষয়ে নিশ্চিত নন সংশ্লিষ্টরা।

Tags: এভারেস্টনেপাল
Previous Post

উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠিত

Next Post

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান অতিথি বিমানবন্দরে শুভেচ্ছা জানাচ্ছেন, নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা নিশ্চিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের টেনিস তারকা নাদিয়া শারিফ চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রানি পেল অস্ট্রেলিয়ান ওপেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT