চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: সুপার সিক্সে ভারত-অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ, খেলা যেদিন

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে দুই জয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এই রাউন্ডে বাংলাদেশের মেয়েরা খেলবে দুটি ম্যাচ। উতরে যেতে পারলে সেমিফাইনালে পা রাখবে সুমাইয়া আক্তারের দল।

সুপার সিক্সে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে। মালয়েশিয়ায় রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে মাঠের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের সঙ্গে বাংলাদেশের পরের ম্যাচটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়।

‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তাই সুপার সিক্সে জুনিয়র টাইগ্রেস দল খেলবে গ্রুপ-১এ। সেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে।

গ্রুপপর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাই তাদের সঙ্গে সুপার সিক্সে থাকছে না বাংলাদেশের কোনো ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়ায়, তাদের সঙ্গেও খেলা নেই টাইগ্রেস দলের। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্সআপের সঙ্গে রানার্সআপের কোন ম্যাচ নেই। এজন্য ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ পড়েছে বাংলাদেশের।

‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় গ্রুপপর্বের ওই ২ পয়েন্ট সুপার সিক্সে বাংলাদেশের নামের পাশে থাকবে। গ্রুপে নেপালকেও হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু নেপাল সুপার পর্বে আসতে না পারায় সেই ম্যাচে পাওয়া ২ পয়েন্ট সুপারে সুমাইয়াদের সঙ্গী হযনি। গ্রুপপর্বের ২ পয়েন্ট নিয়ে সুপার পর্বে চতুর্থস্থানে থেকে শুরু করবে বাংলাদেশ। গ্রুপপর্ব থেকে সুপার সিক্সে সমান ৪ পয়েন্ট নিয়ে এসেছে গ্রুপ-১এ শীর্ষের ভারত ও দুইয়ের অস্ট্রেলিয়া।

সুপার সিক্সে গ্রুপ-২এ রয়েছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

Tags: অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপওয়েস্ট ইন্ডিজবাংলাদেশভারতমালয়েশিয়ালিড স্পোর্টসসুমাইয়া
Previous Post

১৮ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন বেগম জিয়া

Next Post

দেশে বাড়ছে চুইঝালের চাষ

Next Post
বাংলাদেশে চুইঝালের চাষের জন্য কৃষকের পরিশ্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বাড়ছে চুইঝালের চাষ

রুহুল কবির রিজভী বক্তৃতা দিচ্ছেন, কালো জ্যাকেট ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের ওয়ান ইলেভেনের ভয় দেখিয়ে লাভ নেই: রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT