চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা, কড়া নজর রাখছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে সাক্ষাৎ ও উপহার বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) তাদের চার শীর্ষ সদস্যকে গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাঠিয়েছে। এমন তথ্য দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত তার প্রতিবেশী দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর কড়া নজর রাখছে।

আজ ২৫ জানুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারত সেই সব ঘটনায় নজর রাখছে, যেগুলো তার দেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সদস্যদের বিষয়ে ইঙ্গিত করে ভারত এর কড়া প্রতিক্রিয়ায় বলেছে, প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের চারপাশে কী কী হচ্ছে, তাতে আমরা নজর রাখছি। দেশের সুরক্ষায় প্রভাব পড়বে, এমন কোনও কার্যকলাপ হলে, প্রযোজন পড়লে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়া হবে। বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি। আমরা আমাদের সম্পর্ক জোরদার করতে চাই, যাতে ভারত ও বাংলাদেশের মানুষ মানুষের উপকার হয়।

এনডিটিভি’র খবরে বলা হয়, কিছুদিন আগে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর জেলারেল মেজর জেনারেল শাহিদ আমির আফসার এবং আরও কিছু কর্তা বর্তমানে ঢাকা সফরে রয়েছেন। বাংলাদেশের সেনা প্রতিনিধিদলের রাওয়ালপিন্ডি সফরে সেখানে তিন পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয় ৷ এর পরেই পাকিস্তানের আইএসআই-এর প্রতিনিধি দল ঢাকায় আসে ৷

প্রতিবেদনে আরও বলা হয়, রাওয়ালপিন্ডি সফরে যাওয়া ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে দীর্ঘক্ষণ দৈঠক হয় তার। শুধু তাই নয়, বাংলাদেশি প্রতিনিধি দল প্রায় দিন পাঁচেক পাকিস্তানে অবস্থান করে।

সংশ্লিষ্ট মহলের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পরে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে যোগসূত্র বাড়ানোর চেষ্টা করছে। তাই হয়তো এক সপ্তাহের মধ্যে একে অপরের দেশে গেলেন পাকিস্তান ও বাংলাদেশের সেনা কর্মকর্তারা।

তবে এনডিটিভির আজকের প্রতিবেদনের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই ধরনের সংবাদ প্রকাশ হওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সফরে আসেননি। সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ সংক্রান্ত খবর মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরটি মিথ্যা।

Tags: আইএসআইপাকিস্তানভারত
Previous Post

বৈরী আবহাওয়ায় দেশে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ

Next Post

এআই প্রকল্পের বিতর্কের মধ্যে ট্রাম্প-ইলনের সম্পর্কে দূরত্ব!

Next Post
ট্রাম্প ও ইলন মাস্কের মুখোমুখি ছবি, বিতর্কের মধ্যে সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই প্রকল্পের বিতর্কের মধ্যে ট্রাম্প-ইলনের সম্পর্কে দূরত্ব!

মাহফুজ আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT