চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারসেরা বোলিংয়ে রংপুরকে ঠেকানোর রহস্য জানালেন রায়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 23, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুরের ক্রিকেটার রায়ান বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি রায়ার্ন বুর্ল। গোল্ডেন ডাক মেরে ফিরে যান ডাগআউটে। সেটা পুষিয়ে দিয়েছেন বল হাতে। অপ্রতিরোধ্য রংপুরকে প্রথম হারের স্বাদ দেয়ার পথে বল হাতে নেতৃত্ব দিয়েছেন। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার। টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরা হয়েছেন বুর্ল। ম্যাচ শেষে জানালেন সাফল্যের পেছনের রহস্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭০ রান তোলে রাজশাহী। জবাবে নেমে ইনিংসের চার বল বাকি থাকতে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ সব ব্রেক-থ্রু এনে দেয়া বুর্ল জানালেন কৌশলের কথা।

‘আসলে গতির বৈচিত্র কাজে লাগানোর চেষ্টা করছিলাম। খেয়াল করলে দেখবেন, ওরা লেগ স্পিন ডেলিভারিগুলো বড় শটের তেমন চেষ্টা করেনি। জোরের উপর করা বলগুলো মারার চেষ্টা করেছে, সেখান থেকেই উইকেট পেয়েছি।’

চিটাগং কিংসের বিপক্ষে আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় অ্যাঙ্কেলে চোট পান বার্ল। তাই পরে ব্যাটিংয়ে নামতে পারেননি। তিন দিনের বিরতিতে সেই চোট কাটিয়ে ব্যাটিংয়ে ফিরলেও সুবিধা করতে পারেননি। অষ্টম ওভারে ব্যাটিংয়ে গিয়ে প্রথম বলে উইকেট দিয়ে ফেরেন। তবে আগের ম্যাচগুলোতে ব্যাটে সফল বুর্ল। সবমিলিয়ে ৯ ইনিংসে এক ফিফটির সঙ্গে তিনটি চল্লিশছোঁয়া ইনিংস খেলেছেন। ৬১.২৫ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে সংগ্রহ ২৪৫ রান। ব্যাটিং পারফরম্যান্সে চলতি আসরে ম্যাচসেরা হয়েছিলেন আরেকবার।

এবার ব্যাটিংয়ে ভালো না করতে পারলেও বোলিংয়ে অবদান রাখতে পেরে সন্তুষ্ট বুর্ল। বলেছেন, ‘শূন্য রানে আউট হওয়া অবশ্যই হতাশাজনক। তবে অলরাউন্ডার হওয়ার সৌন্দর্য্য এটাই। খেলাটির অন্যদিক দিয়েও অবদান রাখা যায়। সেটি করতে পারায় খুব খুশি।’

Tags: চট্টগ্রামবিপিএল ২০২৫রংপুররাজশাহীরায়ানলিড স্পোর্টস
Previous Post

রাজশাহীর কাছে পরাজয় রংপুরের জন্য ‘এলার্মিং’

Next Post

সাইবার বুলিংয়ের অভিযোগে সারজিস আলমের মামলা

Next Post
সাইবার বুলিংয়ের অভিযোগে সারজিস আলমের মামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার বুলিংয়ের অভিযোগে সারজিস আলমের মামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টি মহাসচিবের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT