চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 23, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব অর্থনৈতিক ফোরামে দুই ব্যক্তি হাসিমুখে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন এখন শেষ পর্যায়ে আছে। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি এই প্রতিবেদন প্রকাশ হতে পারে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে বুধবার ২২ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমনটাই জানান তিনি।

ভলকার তুর্ক বলেন, ওই প্রতিবেদনটি প্রকাশের আগে এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে।

এই সময় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন একটি আন্দোলন চলাকালে সংঘটিত অপরাধের বিষয়ে তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, প্রধান ছয়টি কমিশনের প্রতিবেদনগুলোও ওই একই সময়ে প্রকাশিত হবে।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সহায়তা কামনা করেন। কারণ সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থী আসায় এই সংকট আরও তীব্র হয়েছে।

এ বিষয়ে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে ভলকার তুর্ক বলেন, এ প্রসঙ্গে তিনি মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন।

Tags: জাতিসংঘজুলাই নৃশংসতাপ্রধান উপদেষ্টাভলকার তুর্ক
Previous Post

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

Next Post

ফেইনুর্দে হেরে খেলোয়াড়দের দুষছেন বায়ার্ন কোচ

Next Post
ফুটবল ম্যাচে বায়ার্নের খেলোয়াড়ের জোরালো কিক, প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেইনুর্দে হেরে খেলোয়াড়দের দুষছেন বায়ার্ন কোচ

পুতিন ও ট্রাম্পের মধ্যে হাস্যকর পরিস্থিতি, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

'হাস্যকর' যুদ্ধ বন্ধ করুন: পুতিনকে ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT