চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের আরো দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আলোচনাসভা চলাকালে অংশগ্রহণকারীরা বৈঠকে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের আরো দৃশ্যমান ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। প্রতিবন্ধিতাকে এখনো সমাজে নেতিবাচকভাবে দেখা হয়, গণমাধ্যম এ ধারণা বদলে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়াসহ তাদেরকে সামর্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলে ধরার ওপরও জোর দেন তারা।

বুধবার রাজধানীতে এক পরামর্শসভায় বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এ সভার আয়োজন করে। এতে গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা বিষয়ে ব্যবহারিক নির্দেশিকার চুড়ান্ত খসড়ার ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ। তিনি বলেন, “বাংলাদেশে আনুমানিক ১ কোটি ৬০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতায় ভুগছেন। গেল বছর জুলাই বিপ্লবে বেশ বড় সংখ্যক তরুণ ও ছাত্র বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতাকে তাদের জীবনে বরণ করে নিতে বাধ্য হয়েছেন। তারা আমাদের জনসংখ্যার গুরুত্বপূর্ণ অংশ, যারা যথাযথ প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তির দরকার। গণমাধ্যমই পারে এই জনগোষ্ঠীর বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রবেশগম্যতাকে আরো সহজ করতে। ”

তিনি আরো বলেন “প্রতিবন্ধিতাকে আবেগ বা সীমাবদ্ধতার দৃষ্টিকোণ থেকে নয়, বরং তাদের সাফল্য ও অবদানের দিকে দৃষ্টি দেওয়া উচিত। স্টিফেন হকিং এবং ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের মতো ব্যক্তিত্বরা এ ক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারেন।”

ইউনেস্কো প্রণীত গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমতা বিষয়ক ব্যবহারিক নির্দেশিকার চূড়ান্ত খসড়ার প্রধান বিষয়গুলো উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী। তিনি সম্পাদকীয় বিষয়বস্তু ও সমতাভিত্তিক অনুষ্ঠান, গণমাধ্যমের বিষয়বস্তু ও অনুষ্ঠান প্রবেশগম্য করা, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার চর্চাসহ নির্দেশিকার বিভিন্ন আধেয় নিয়ে আলোচনা করেন। এর আগে অনুষ্ঠিত একটি পরামর্শসভায় ব্যবহারিক নির্দেশিকার খসড়াগুলো চূড়ান্ত করা হয়। আজকের সভায় প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে নির্দেশিকাটির আরো পরিমার্জন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান বলেন, “গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের বাইরে ব্যবহারিক নির্দেশিকাটি সাংবাদিকতা শিক্ষার্থীদের সচেতন করার জন্য ব্যবহার করা যেতে পারে, যাতে তারা শিক্ষাজীবন থেকেই এ বিষয়ে ধারণা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।” তিনি আরো বলেন, “সংবাদের চেয়ে গণমাধ্যম অনুষ্ঠানগুলো প্রতিবন্ধিতা বিষয়ে আরো বেশি সামাজিক সচেতনতা তৈরি করতে পারে। তাই প্রতিবন্ধিতা বিষয়ে গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার প্রয়োজন।”

উইম্যান ‍উইথ ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর উজ্জল মাহমুদ বলেন,“গণমাধ্যমে ইন্টারভিউ বা আলোচনায় বা ছবি প্রদর্শনে প্রতিবন্ধী ব্যক্তিদের অনুমতি গ্রহণ বা তাদের গোপনীয়তাকে সম্মান জানানো খুব গুরুত্বপূর্ণ।”

অংশগ্রহণকারীরা ব্যবহারিক নির্দেশিকায় অন্তর্ভুক্তি এবং প্রতিনিধিত্বের মতো মূল ধারণাগুলো আরো স্পষ্ট করার পরামর্শ দেন এবং গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা বাস্তবায়ন নিশ্চিত করতে গণমাধ্যম মালিক, সম্পাদক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আরো পরিকল্পিত কার্যক্রম চালানোর আহ্বান জানান। এছাড়া প্রতিবন্ধিতা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ওপরও গুরুত্ব প্রদান করেন তারা।

সমাপনী বক্তব্যে ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা বলেন, “গণমাধ্যমে প্রতিবন্ধিতাসহ অন্তর্ভূক্তির বিষয়গুলো আরো জোরালো ভাবে উপস্থাপিত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানের সাথে সমতার অবস্থানে আনার পথ আরো সুগম হবে। প্রতিবন্ধী ব্যক্তি স্বয়ং মিডিয়াকর্মী হিসেবে এই ক্ষেত্রে কাজের সুযোগ পেলে এই জনগোষ্ঠির সঙ্গে যোগাযোগ আরো দৃঢ় ও সংবেদনশীল হবে। যার জন্য গণমাধ্যমকেই এগিয়ে আসতে হবে।”

আলোচনায় অংশ নেন চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জামাল রেজা, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন, ফাইনান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক মুনিমা সুলতানা, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার স্বপ্না চক্রবর্তী, ভিজ্যুয়ালি ইম্পায়ার্ড পিপল-এর আরিফ হোসেন, মানিকগঞ্জ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশনে এর চেয়ারপার্সন কাবেরী সুলতানা, আইএলও’র কর্মসূচি কর্মকর্তা ও জাতিসংঘ বাংলাদেশের প্রতিবন্ধিতা বিষয়ক টাস্কফোর্স প্রধান ফারজানা রেজা।

Tags: ইউনেস্কোপ্রতিবন্ধী ব্যক্তিসমষ্টি
Previous Post

বাজারে কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণে আসছে না

Next Post

একাদশ জাতীয় নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু

শহরে ছাদে সবজি ও ফলের চাষের ছবি, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষমুক্ত ফল, সবজি আর বিশুদ্ধ নিঃশ্বাসের খোঁজে ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT