চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখের পলকেই ‘মেঘদল’-এর ২২ বছর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in বিনোদন
A A
মেঘদল ব্যান্ডের সদস্যরা একত্রে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহুরে তরুণদের কাছে ক্রেজ ‘মেঘদল’। পরাবাস্তব শহর নগরের কথা তাদের গানের পরতে পরতে। নেফারতিতি, আকাশ মেঘে ঢাকা, নির্বাণ, না বলা ফুল, তবু, শহুরে জোনাক, পাথুরে দেবী ও এসো আমার শহরসহ বহু শ্রোতাপ্রিয় গান তাদের ঝুলিতে।

দেশের জনপ্রিয় এই ব্যান্ড বাইশ বছর পূর্ণ করলো বুধবার (২২ জানুয়ারি), পা রাখলো তেইশ বছরে। ২০০৩ সালের এই দিনেই আনুষ্ঠানিকভাবে ‘মেঘদল’ গঠিত হয়।

যদিও তারও বছর তিনেক আগে থেকেই বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলার বিভিন্ন অনুষ্ঠানে গাইছলেন তিন বন্ধু শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন এবং মাসুদ হাসান উজ্জ্বলরা। তবে আনুষ্ঠানিকভাবে ‘মেঘদল’ যাত্রা করে ২২ জানুয়ারি ২০০৩ সালে!

বাইশ বছর পূর্ণ হওয়ায় ‘মেঘদল’ নিয়ে কিছুটা স্মৃতিকাতর দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল শিবু কুমার শীল। এদিন ফেসবুকে শিবু লিখেন, “২২ বছর খুব একটা বেশি সময় না গান-বাজনার জন্য। মেঘদলের সাঙ্গীতিক যে যাত্রা তাতে এই সময়টুকু যেনো চোখের পলকেই ফুরালো। টেরই পাইনি কখন যুবক থেকে মধ্য বয়সে এসে ঠেকেছি আমরা।”

তিনি লিখেছেন,“আমাদের গানের বাণী-সুর যারা ভালোবেসে শুনছেন তারাও আমাদের এই অভিযাত্রার সমান অংশীদার। তারাও বেড়ে উঠছেন আমাদের গানের সাথে, সময়ের সাথে। শূন্য দশকের শুরুর দিকে আমরা এক দল তরুণ প্রাণ জড়ো হয়েছিলাম সময়ের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে। আমাদের আত্মার পিপাসা মেটাবো বলে কেউ হাতে তুলে নিয়েছিল বিষের বাঁশি, মাথা গরম গিটার, ড্রামস ইত্যাদি। কেউ কেউ চেঁচিয়ে উঠেছিলাম নিজেদের দহন আর গর্জন নিয়ে। হয়ত সেখানে সুরের খামতি ছিল। তেমন পেশাদার হয়ত ছিলাম না। গানগুলো হয়ত নিছক আর্তনাদ হয়ে উঠেছিল তবু দমে যাইনি আমরা। লিখে চলেছি সময়ের দিনলিপি।”

বাইশ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শিবু কুমার লিখেন,“নিজেদের ব্যর্থতা, প্রাপ্তি, লড়াই নানাবিধ সংঘাত আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে সর্বদা। যারা সমালোচক, যারা মুগ্ধ শ্রোতা উভয়ই আমাদের নমষ্য চিরকাল। আমাদের যাপিত জীবনই ঠিক করে দেয় আগামীকালের সুর। দুই দশক পেরিয়ে তিন দশকের এই যাত্রায় আমরা সকল বন্ধু শুভানুধ্যায়ীদের সাথে পাবো সে আশা করতেই পারি। অ্যালুমিনিয়াম এর ভারি ডানা উড়তে পারে না জানি তবে উড়বার বাসনা কে কেড়ে নিয়েছে কবে। মেঘদলের ২২ বছর বর্ষপূর্তিতে সকলকে জানাই ভালোবাসা আর রক্তিম অভিবাদন।”

Tags: গানমেঘদলমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশিবু কুমার শীলসংগীত
Previous Post

ট্রাম্পের অভিষেকের দিন ভিডিও কলে পুতিন ও শি জিনপিংয়ের আলাপ

Next Post

ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২২ রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

Next Post
ডেমোক্র্যাট নেতা ট্রাম্পের বিরুদ্ধে মামলা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২২ রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

সারজিস আলমের ছবি, তিনি এক যুবক, কালো পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন সারজিস আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT