চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে জার্মানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 পূর্বাহ্ন 22, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিশ্ব অর্থনৈতিক ফোরামে দুই নেতা হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে বৈঠক করেছেন। এ সময় জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সর্বাত্মক সহায়তা দেবে।

সুইজারল্যান্ডের ডাভোসে স্থানীয় সময় ২১ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ছয়টি কমিশন কর্তৃক জমা দেওয়া প্রধান সংস্কার প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যকমত্য গঠনের সুবিধার্থে একটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। ঐকমত্যে পৌঁছানোর পর, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে যা জুলাই এবং আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।

দুই নেতা জুলাইয়ের বিদ্রোহের কারণ পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিসহ বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেছেন।

প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরকে ব্যাখ্যা করেন, কীভাবে তরুণরা জুলাইয়ের বিদ্রোহে অংশ নিয়ে বাংলাদেশে বছরের পর বছর ধরে চলা দু:শাসনের অবসান ঘটাতে যোগ দিয়েছিল। ১২ বছর বয়সী এক ছাত্র, বিদ্রোহে যোগদানের আগে তার মাকে একটি চিঠি লিখে শহীদ হন।

ড. ইউনূস দুই দেশের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সংযোগ স্থাপনের আহ্বান জানান এবং বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ অন্বেষণের জন্য জার্মান ব্যবসায়ীদের একটি দল ঢাকায় পাঠানোর জন্য তাকে অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও জার্মান বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এখনো সার্কের ধারণা ধারণ করে এবং প্ল্যাটফর্মটি পুনরুজ্জীবিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি জার্মান চ্যান্সেলরকে ব্যাখ্যা করেন যে, নেপাল থেকে জলবিদ্যুৎ কীভাবে দক্ষিণ এশিয়ার একাধিক দেশকে উপকৃত করতে পারে, যা সকলকে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যেতে সহায়তা করে। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে তিনি স্কোলজের সহায়তাও কামনা করেন।

এসময় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আমরা আপনাকে সমর্থন করব। জার্মান সরকার গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

Tags: জার্মানিপ্রধান উপদেষ্টাবাংলাদেশ
Previous Post

ক্যারিবীয়দের ধসিয়ে সিরিজ সমতায় জ্যোতির বাংলাদেশ

Next Post

৯ গোলের রোমাঞ্চে শেষ হাসি বার্সার, লিভারপুলের সাতে সাত

Next Post
বার্সা ফুটবল দল আনন্দে উদযাপন করছে, ম্যাচের পর উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ গোলের রোমাঞ্চে শেষ হাসি বার্সার, লিভারপুলের সাতে সাত

দুই ব্যক্তি আলোচনা করছেন, একটি টেবিলের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT