চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
in কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই অনলাইন পার্টনার্স সামিটের অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রিডিফাইনিং ফিউচার টুগেদার’ স্লোগানে অনুষ্ঠিত হলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের ‘পার্টনার্স সামিট-২০২৫’। দেশজুড়ে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যগণ ওই সম্মেলনে অংশ নেন।

শনিবার (১৮ জানুয়ারি) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের ‘পার্টনার্স সামিট-২০২৫’ উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না।

সম্মেলনে ওয়ালটন হোম ও স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদানের পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগি বাজারজাত কৌশল নির্ধারণের জন্য ডিস্ট্রিবিউটর পরামর্শ এবং দিক-নির্দেশনা প্রদান করা হয়।

ডিস্ট্রিবিউটরদের সব ধরনের সহযোগিতা ও সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, আপনাদের অক্লান্ত শ্রম ও আন্তরিক প্রচেষ্টায় আজ ওয়ালটন একটি জায়ান্ট প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বাংলাদেশে ইলেকেট্রনিক্স পণ্যের সফল বিপ্লবের অন্যতম অংশীদার হচ্ছেন আপনারা (ডিস্ট্রিবিউটর) এবং দেশপ্রেমিক ক্রেতারা।

সম্মেলনে অংশগ্রহণ করায় ডিস্ট্রিবিউটরদের ধন্যবাদ জানিয়ে ওয়ালটন হাই-টেকের পরিচালক তাহমিনা আফরোজ তান্না বলেন, বর্তমানে ৩০টিরও বেশি ধরণের হোম ও স্মল অ্যাপ্লায়েন্সের ৩ শতাধিক মডেল উৎপাদন ও বাজারজাত করছি। প্রতিনিয়িত গবেষণার মাধ্যমে এসব পণ্য নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার যুক্ত করছেন ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন টিমের প্রকৌশলীরা। চলতি বছরও বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারসমৃদ্ধ নতুন মডেলের পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন তিনি।

২০২৪ সালে বিক্রয়ে অসামান্য অবদান রাখায় সম্মেলনে ৪৯ জন ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫।

Tags: ওয়ালটন
Previous Post

কেন্দ্রীয় কার্যালয়ের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি

Next Post

টেনিসের অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে সেমিতে কাব্য

Next Post
বাংলাদেশের যুব টেনিস খেলোয়াড় সেমিতে অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসের অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে সেমিতে কাব্য

ফুটবল খেলোয়াড় ওয়ারেক রেইসের ছবি, তিনি জার্সি নম্বর ২২ ধরে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে চারশ কোটিতে ম্যানসিটিতে ব্রাজিলিয়ান রেইস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT