চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ এলে যাত্রাতেও অভিনয় করবো: রুনা খান

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
7:51 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
in বিনোদন
A A
সুযোগ এলে যাত্রাতেও অভিনয় করবো বললেন রুনা খান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয়ের পাশাপাশি ইদানিং তাকে র‍্যাম্প শো-এর স্টপার হিসেবেও দেখা যাচ্ছে। পাওয়া যাচ্ছে বোল্ড লুকে! সেইসব ছবি-ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পর হচ্ছে ভাইরাল!

রুনা বলছেন, তিনি যেহেতু পারফর্মার, তাই সব মাধ্যমে পারফর্ম করে যেতে চান। হোক সেটি অভিনয় কিংবা মডেলিং। এও বললেন, ‘সুযোগ পেলে আমার যাত্রাতেও অভিনয় করতে আপত্তি নেই।’

রুনা খান স্টেজে হাসিমুখে waving করছেন, সুন্দর ড্রেসে উপস্থিত দর্শকদের সাথে যোগাযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ক্যারিয়ার শুরু করেছিলাম অভিনেত্রী এবং মডেল হিসেবে। যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো পেশা হিসেবে অভিনয় এবং মডেলিং করে যাবো। মঞ্চ, টেলিভিশন, টিভিসি, ওভিসি, ওটিটি এবং সিনেমা সব মাধ্যমে কাজ করছি। শুধু যাত্রাতে কাজ করা হয়নি। এই কাজের প্রস্তাবও আমার কাছে আসেনি। আবার বলছি, যতদিন বেঁচে থাকবো এবং যেসব কাজের ব্যাপারে আগ্রহবোধ করবো, সবসময়ের মতো ভালোবেসে কাজগুলো করে যাবো।

সম্প্রতি তৌফিক এলাহী পরিচালিত ‘নীলপদ্ম’ ছবিতে যৌনকর্মীর চরিত্রে দেখা গেছে রুনাকে। তিনি যোগ করে বললেন, যতটা ভালোবাসা দিয়ে নীলপদ্ম সিনেমায় নীলা চরিত্রে যুক্ত হয়েছি, ততোটা ভালোবাসা দিয়ে তানহা শেখের শো স্টপার হয়েছি আরকা ফ্যাশন উইকে।

সত্যিই যাত্রাতে অভিনয় করবেন? উত্তরে রুনা বলেন, হ্যাঁ করবো। আমি অভিনয় করতে চাই। একটা গল্প বলি। ১৬ বছর আগে আমার প্রিয় একজন নির্মাতা নোমান রবিনের ‘ওয়ান ফোর থ্রি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলাম। শুটিং হয়েছিল রংপুরে। আমার চরিত্র ছিল যাত্রাদলের নায়িকা। কাজটি ভীষণরকম উপভোগ করেছিলাম। সুযোগ এলে সত্যিকারের যাত্রায় অভিনয় করতে চাই।

এদিকে, আলোকিতে ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। এর শেষদিন অর্থাৎ ১৯ জানুয়ারি কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র‍্যাম্পে দ্যুতি ছড়ান রুনা। ডিজাইনার তানহা শেখের (তান) শো-স্টপার হিসেবে র‍্যাম্পে অংশ নেন এই অভিনেত্রী ও মডেল। সেই কাজের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন। বিষয়টি নিয়ে আলাপ করেন রুনা।

রুনা খান ফ্যাশনেবল ড্রেসে র‍্যাম্পে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, আমি মনে করি একজন আর্টিস্ট কোনো কাজ করবেন মানে সবার ভালো লাগবে এমনটা নয়। কোনোটা ভালো লাগবে কোনোটা লাগবে না। যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করেছে, যাদের ভালো লাগেনি তারা তাদের ভালো না লাগার কথা জানিয়ে সমালোচনা করেছেন। আলোচনা সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। আমার কাছে কাজের প্রস্তাব এলে আমি আগ্রহী হয়ে গেলে সেই কাজগুলো আমি করবো।

Tags: অভিনেত্রীকালো মেঘের ভেলাছিটকিনিমডেলরুনারুনা খানলিড বিনোদনহালদা
Previous Post

সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন যে অভিনেতা

Next Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারিতে আহত ৭

Next Post
আহত ছাত্রের ছবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারিতে আহত ৭

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি কামরুল ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি কামরুল, সম্পাদক সজিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT