চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্লু মুন’ নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘বয়হুড’ নির্মাতা

বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বসে বার্লিনে, আসন্ন ৭৫তম উৎসবে প্রতিযোগিতা বিভাগে বিখ্যাত ‘বয়হুড’ নির্মাতার নতুন ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অভিনেত্রী ও নির্মাতা বার্লিন চলচ্চিত্র উৎসবে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি শতকের দ্বিতীয় দশকের অন্যতম আলোচিত ছবি হলিউডের ‘বয়হুড’। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটির জন্য বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত হন নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার।

২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুটিং করা এই চলচ্চিত্রের মূল চরিত্র ম্যাসনের ৬ থেকে ১৮ বছরের বেড়ে ওঠা তুলে ধরা হয়। আর এক্ষেত্রে অভিনয়শিল্পীও থাকে অপরিবর্তিত। ‘বয়হুড’ মূলত মানবিক অভিজ্ঞতার এক গভীর পর্যবেক্ষণ যা লিঙ্কলেটারকে তার দশকের অন্যতম সেরা পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করে। ১২ বছরের এই দীর্ঘ নির্মাণ তাকে সেরা পরিচালক হিসেবে এনে দেয় বহু পুরস্কার!

সেই ছবির পর এবার ‘ব্লু মুন’ নিয়ে ফিরছেন এই তুখোড় নির্মাতা। এরইমধ্যে আসন্ন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সেই সিনেমা। বার্লিন কর্তৃপক্ষ লাইন-আপ প্রকাশের পর পরই রিচার্ড লিঙ্কলেটারের ‘ব্লু মুন’ নিয়ে আলোচনা সর্বোত্র!

লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিটি ‘রজার্স অ্যান্ড হার্ট’ গানের লেখকদলের সদস্য লরেঞ্জ হার্টের শেষ দিনগুলো নিয়ে একটি পিরিয়ড ড্রামা। বার্লিনালে যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। নতুন এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ইথান হক, মার্গারেট কোয়ালি, ববি ক্যানাভালে এবং অ্যান্ড্রু স্কট।

‘বয়হুড’ অভিনেতার সাথে রিচার্ড লিঙ্কলেটার

এরমধ্য দিয়ে বার্লিন প্রতিযোগিতায় লিঙ্কলেটারের এটি চতুর্থ অংশগ্রহণ। ২০১৪ সালে তার চলচ্চিত্র ‘বয়হুড’-এর জন্য তিনি সিলভার বিয়ার সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন।

শুধু রিচার্ড লিঙ্কলেটার নয়-এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে রয়েছে মিশেল ফ্রাঙ্কো এবং হং সাং সু’র নতুন চলচ্চিত্র।

Tags: বার্লিন চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
Previous Post

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড এলার্ট জারি: আসিফ নজরুল

Next Post

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ

Next Post
সাইফ হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ

প্রবাসী বাংলাদেশীরা ট্রাম্পের অভিষেক উদযাপন করছে নিউ ইয়র্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT