চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামকৃষ্ণ মিশনে ভাঙচুরের ঘটনায় মেঘালয়ের গ্রামে কারফিউ জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মেঘালয়ে কারফিউর সময় পুলিশ ও জনতার সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের মাউকেনরৌ গ্রামে রামকৃষ্ণ মিশনের একটি নির্মীয়মাণ স্কুলে স্থানীয় মানুষ ভাঙচুরের ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।

আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।

কারফিউ জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসন বলেছে, এই সমস্যা খুব সম্ভবত চলতে থাকবে এবং শান্তি বিঘ্নিত হওয়ার গুরুতর আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জানমালের ক্ষতি হতে পারে।

সোমবার প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মীয়মাণ ওই স্কুলটিতে ভাঙচুর চালান। আজ মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও তারপরে টিয়ার শেলও ফাটায়। অন্তত ১২ জন আহত হয়েছেন ওই ঘটনায়। আহতদের মধ্যে অন্তত চার জন পুলিশ কর্মীও আছেন।

এই অশান্তির মধ্যে কোনও ধর্মীয় বিষয় জড়িত নয় বলেও উল্লেখ করে স্থানীয় সাংবাদিকরা বলছেন, কয়েক বছর আগে ওই স্কুল তৈরির জন্য গ্রাম প্রধানের কাছ থেকে ২০২২ সালে জমি নিয়েছিল রামকৃষ্ণ মিশন।

তবে সেই গ্রাম-প্রধান বদলিয়ে এখন যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আগের সেই নির্দেশ প্রত্যাহার করে জমিটি ফেরত নেওয়ার কথা বলছেন। ওই জমিটি আদতে আদিবাসী জমি এবং গ্রামের খেলার মাঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Tags: কারফিউ জারিমেঘালয়
Previous Post

ট্রাম্পের অভিষেকের রাতে কী করছিলেন কমলা হ্যারিস?

Next Post

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

Next Post
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

ঢাকার আকাশে সন্ধ্যার আলো ও শহরের আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT