চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহনূরের পরিবর্তে শিল্পী সমিতিতে মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in বিনোদন
A A
শিল্পী সমিতিতে নতুন সদস্যদের স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা শাহনূরের পরিবর্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে যুক্ত হলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। রবিবার (১৯ জানুয়ারি) তিনি শপথ পাঠের মধ্য দিয়ে শিল্পী সমিতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।

নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় মুক্তিতে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে শিল্পী সমিতি। রবিবার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এসময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন।

শপথ পাঠের একটি ভিডিও শেয়ার করে মুক্তি এদিন ফেসবুক লিখেন,“বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদে নির্বাহী সদস্য পদে শপথ নিয়েছি। ধন্যবাদ সভাপতি মিশা সওদাগর ভাই ও সাধারণ সম্পাদক ডিপজল ভাইসহ পুরো কমিটিকে।”

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুক্তি এসময় বলেন, “সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য কাজ করেছি। এখন যেহেতু সমিতির সঙ্গে থেকে কাজ করার সুযোগ হলো, এটি আমার জন্য আরও ভালো হলো। কাজ করাটা আরও সহজ হবে। এই কমিটির সদস্যরা দারুণ। এ কারণে আমি আনন্দ ও গর্বের সঙ্গে শপথ নিয়েছি।”

পর পর তিনটি মিটিংয়ের অধিক অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ চিত্রনায়িকা শাহনূরকে কারণ দর্শানের নোটিশ দেন। তবে কোনো চিঠির উত্তর না মেলায় এবং সমিতির সঙ্গে সম্পূর্ণভাবে তার যোগাযোগ বিছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি।

Tags: অভিনয়মুক্তিলিড বিনোদনশাহনূরশিল্পী সমিতিসমিতিসিনেমা
Previous Post

দেশে ‘অবৈধ বিদেশি’ রয়েছে ৩৩ হাজারের বেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার

Next Post
সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই ঘোষণা নিয়ে ফেব্রুয়ারিতে দলগুলো ঐকমত্যে পৌঁছাবে: প্রধান উপদেষ্টা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT