১৫ মাসেরও বেশী সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় গাজায় বহুল আকাক্সিক্ষত যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসহ আরো ২ জন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই যুদ্ধে প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণহানী, লক্ষাধিক আহত ও ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।








