চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সামনের নির্বাচন এত সোজা হবে না, জনগণের পাশে না থাকলে আফসোস করতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের একজন সংবাদ বিশ্লেষক ভিডিওতে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামনের নির্বাচন এত সোজা হবে না আর জনগণের পাশে না থাকলে পরে কিন্তু আফসোস করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাধ্য হয়ে তিনি দেশের বাইরে আছেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানুষের ভালবাসা পেয়েছিলেন, সেরকম একটা কিছু করা দরকার আমাদের। এই ১৫ বছরের নির্যাতন ভুলে না গিয়ে থাকলে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়া উচিত না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তমূলক কাজ করবেন না। নির্বাচনের পর যদি অন্য কেউ সরকার গঠন করে, বিএনপি নেতাকর্মীরা ভাল থাকবে না, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের জন্যও ভাল হবে না। তাই মানুষের কাছে যেতে হবে।

তারেক রহমান বলেন, আমাদের কাছে উদাহরণ আছে, জনগণ ক্ষিপ্ত হলে কীভাবে স্বৈরাচার বিদায় করে। কাজেই দিনশেষ জনগণ, তাই সত্যিকারভাবে জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে আমাদের কোন উপায় নেই। সামনের নির্বাচন এত সোজা হবে না। জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। জনগণের পাশে না থাকলে পরে কিন্তু আফসোস করতে হবে। আসুন জনগণের পাশে থাকি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাধ্য হয়ে দেশের বাইরে আছি। গণতান্ত্রিক দেশের কথা আসলেই ব্রিটেনের নাম উঠে আসে। এর মূল কারণ এখানে ভোটের অধিকার আর জবাবদিহিতা নিশ্চিত। আমাদের একটি ব্যাপারে সবাইকে এক জায়গায় আসতে হবে। সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে আইন-কানুন মেনে ভোট হতে হবে। ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। সরকার জাবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই জনগণের সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। কিন্তু তিনি সবচেয়ে খুশি হবে, যখন মানুষ বিএনপিকে সমর্থন দিবে। আজকের দিনে জনগণের পাশে থাকা হোক আমাদের শপথ।

Tags: তারেক রহমানবিএনপি
Previous Post

দীর্ঘ ১৫ মাস পর গাজা-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর

Next Post

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ও কর্মকর্তাদের আয়নাঘর পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ও নিহতের পরিবারে শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT