চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যাঞ্চলের জয়ের দিনে উত্তর-দক্ষিণের ‘ড্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে ২২৭ রানের জয় পেয়েছে মধ্যাঞ্চল। অন্যদিকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচটি ‘ড্র’ হয়েছে।

মঙ্গলবারই মধ্যাঞ্চলের বিপক্ষে খেই হারায় পূর্বাঞ্চল। তৃতীয়দিন শেষে মধ্যাঞ্চলের লিড ছিল ৩৮৩। হাতে পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে মার্শাল আইয়ুব (৭৩) এবং তৈয়বুর রহমান (৫৫) অর্ধশতক পান। চতুর্থ দিন ৭ উইকেটে ২৮২ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মোশাররফ হোসেনের দল। জবাব দিতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় পশ্চিমাঞ্চল। অধিনায়ক অলক কাপালি ৭১ রানের ইনিংস খেলেও দলকে ‘ড্র’ এনে দিতে ব্যর্থ হন।

৪ উইকেট নিয়েছেন শুভাগত। চার ম্যাচে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ উইকেট তার।

অন্যদিকে তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১০৫ রানে পিছিয়ে ছিল উত্তরাঞ্চল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৪ রানে দুই উইকেট হারায় তারা।

দক্ষিণাঞ্চল নিজেদের প্রথম ইনিংসে তুষার ইমরানের ডাবল সেঞ্চুরিতে ৫০১ রানের বড় সংগ্রহ পায়। ৫৭ করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

জবাব দিতে নেমে উত্তরাঞ্চল শুরু থেকে উইকেট হারাতে থাকে। ফরহাদ হোসেন ৫৬ এবং ধীমান ঘোষ ৬৭ রান করে ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসেও ফরহাদ হোসেন ভালো খেলেছেন। মঙ্গলবার ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। বুধবার ১১৯ রান করে থেমেছেন। তাকে সঙ্গ দিতে দিতে ১২৯* রান করেন নাঈম ইসলাম। শেষ পর্যন্ত তার লড়াকু ব্যাটিংয়ের কাছেই ম্যাচ ড্র হয়। অধিনায়ক নাসির হোসেন এক রান করে রাজ্জাকের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন।

শেষ ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে পাঁচ উইকেট নেন নাহিদুল ইসলাম। একটি করে উইকেট মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুর রাজ্জাক এবং রুবেল হোসেনের।

Tags: বাংলাদেশ ক্রিকেট লিগ
Previous Post

নতুন প্রস্তাবে টেস্ট মর্যাদা হারাতে পারে যে কেউ

Next Post

সন্ত্রাসী দলের পরিচিতি পাওয়ার পর বিএনপি

Next Post

সন্ত্রাসী দলের পরিচিতি পাওয়ার পর বিএনপি

সালমানের ভক্ত বিশ্বের সবচাইতে স্থুল নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT