চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 18, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস সচিব শেখ হাসিনার দেশে ফেরার পর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাস্টিস অ্যান্ড একাউন্টিবিলিটি নিশ্চিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ চলমান রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে।

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথভাবে আয়োজিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে-খুঁজে দেশে এনেছে, আমরাও সেভাবে জুলাই আন্দোলনের খুনিদের দেশে এনে বিচারের মুখোমুখি করব। জুলাই বিপ্লবের জনআকাঙ্খার বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেস সচিব বলেন, আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ইমেজ বিশ্বকে জানাতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। এখনও বিশ্ববিদ্যালয়য়ের যেসব প্রতিষ্ঠানের নাম স্বৈরাচারের নামে রয়ে গেছে সেগুলো পরিবর্তন করে শহিদদের নামে করার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রেস সচিব বলেন, দেশের ভাবমূর্তি প্রকাশ করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট। আপনারা এগুলো পড়ুন ও ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম।

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।

Tags: প্রধান উপদেষ্টার প্রেস সচিবশেখ হাসিনার বিচার হবে
Previous Post

উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনলেন প্রধান উপদেষ্টা

Next Post

সীমান্তে ব্যাপক সংঘর্ষ, বিএসএফের বোমায় ৫ বাংলাদেশি আহত

Next Post
বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘর্ষের সময় বিএসএফের গুলি ও বোমা ছোড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে ব্যাপক সংঘর্ষ, বিএসএফের বোমায় ৫ বাংলাদেশি আহত

ছাত্রদলের নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, আন্দোলনরত ছাত্ররা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করলে ফ্যাসিস্টদের মতো তাড়ানো হবে: ছাত্রদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT