চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেরদৌসী আপাকে রাজি করাতে পেরেছি, এটাই বড় সফলতা’

‘আগন্তুক’ এর বাংলাদেশ প্রিমিয়ারে তরুণ নির্মাতা বিপ্লব সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 18, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষজন একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিলো ফেরদৌসী আপাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া। তিনি অনেকদিন কাজ করেন না। ‘আগন্তুক’-এর জন্য তাকে যে রাজি করাতে পেরেছি, এটাই আমার জন্য বড় সফলতা মনে করি; সিনেমা কী হয়েছে না হয়েছে সেটা পরের বিষয়।”

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আগন্তুক’ এর বাংলাদেশ প্রিমিয়ারে কথাগুলো বলছিলেন তরুণ নির্মাতা বিপ্লব সরকার। শনিবার দুপুর ৩টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়। তার আগে সিনেমার শিল্পী, কলাকুশলীদের নিয়ে মঞ্চে উঠেন বিপ্লব।

‘আগন্তুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এক কালের দর্শক নন্দিত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। শারীরিক অবস্থা খুব বেশী ভালো নেই তার, হাঁটতে কিছুটা সমস্যা হয়। তবু এদিন দাম্পত্য সঙ্গী রামেন্দু মজুমদার ও কন্যা ত্রপা মজুমদারকে নিয়ে প্রদর্শনীতে উপস্থিত হন তিনি। ‘আগন্তুক’-এর অন্য শিল্পী কলাকুশলীদের সাথে মঞ্চেও উঠেন ফেরদৌসী মজুমদার।

একজন পুরুষ একজন অসুস্থ মহিলার সাথে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘আগন্তুক’-এর একটি দৃশ্যে ফেরদৌসী মজুমদার

পরিচিতি পর্ব শেষে নির্ধারিত সময়ের দশ মিনিট পর শুরু হয় ‘আগন্তুক’ প্রদর্শনী। পুরো ছবিটি দর্শকের সাথে বসে উপভোগ করেন ফেরদৌসী মজুমদারসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। এসময় প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম, আকরাম খান, চলচ্চিত্র সমালোচক এনায়েত করিমসহ বহু প্রবীন নবীন চলচ্চিত্রকর্মীরা।

দুপুর ৩টার এই শো’টি ছিলো রীতিমত হাউসফুল। ৮১ মিনিট ব্যাপ্তীর এই সিনেমা শেষে দর্শকদের সাথে কথা বলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

এসময় ফেরদৌসী মজুমদার বলেন, আমিও প্রথমবার সিনেমাটি দেখলাম। সিনেমাটি একটু ধীর, এছাড়া সবাই খুব দারুণ লেগেছে। ক্যামেরার কাজ, অভিনয়, বিপ্লবের পরিশ্রম- সবই সিনেমায় ফুটে উঠেছে। আমাকে যে সম্মান দেয়া হলো, তার জন্য বিপ্লব ও তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। আশা করবো, আমি না থাকলেও আগামিতে বিপ্লব আরো ভালো কাজ আমাদের উপহার দিবে।

একজন নারী ঘরে বসে থাকছেন, পেছনে জানালা দিয়ে আলো আসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
‘আগন্তুক’-এর একটি দৃশ্যে শাহানা রহমান সুমি

এসময় ‘আগন্তুক’-এ বিপ্লব যে কনটেক্সট তুলে ধরেছেন, তার ভূয়সী প্রশংসা করেন নির্মাতা আকরাম খান ও এনায়েত করিম বাদল।

২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিলো ‘দ্য স্ট্রেঞ্জার’ (আগন্তুক)। প্রথমবার বড়পর্দায় ঢাকার দর্শক দেখলো এই ছবিটি। সাধারণ দর্শকও সিনেমাটি দেখে প্রশংসা করেছেন।

ফেরদৌসী মজুমদার ছাড়াও ‘আগন্তুক’-এ অভিনয় করেছেন শাহানা রহমান সুমী, রতন দেব, ইহান রশীদ, সালমান রহমান প্রমুখ। ছবির চিত্রগ্রহণে আছেন মাজহারুল রাজু, শিল্প নির্দেশনায় যৌথভাবে রয়েছেন ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়।

Tags: আগন্তুকঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
Previous Post

সীমান্তের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

Next Post

পুলিশের প্রশিক্ষণ মাঠ থেকে পাশে বাড়ির উঠানের কিশোরী গুলিবিদ্ধ

Next Post
পুলিশের প্রশিক্ষণ মাঠের পাশে বাড়ির উঠানে গুলিবিদ্ধ কিশোরী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের প্রশিক্ষণ মাঠ থেকে পাশে বাড়ির উঠানের কিশোরী গুলিবিদ্ধ

বাংলাদেশের বাজারে ইলিশ মাছের ভিড়, বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT