চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে পারিশ্রমিক জটিলতাকে ‘লজ্জাজনক’ বললেন সুজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 18, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সুজন সংবাদ সম্মেলনে কথা বলছেন, বিপিএলে পারিশ্রমিক জটিলতা নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলের চলতি আসরে শুরুর দিকে টিকিট নিয়ে বিতর্ক। পরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা এবং নানা অনিয়ম নিয়ে শুরু থেকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে আলোচনায়, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। যদিও পরে সেটির সমাধান হয়েছে। এমন ঘটনাকে ‘লজ্জাজনক’ বলছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।

চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পাশাপশি টিকিট কেন্দ্রিক বিতর্ক নিয়েও কথা বলেছেন খালেদ মাহমুদ।

‘বিপিএলে ছয় ম্যাচ হওয়ার পর একটা দল বলছে তারা (খেলোয়াড়) আর খেলবে না। কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা হচ্ছে, বিসিবির বিপিএল গভর্নমেন্ট বডির কাজটা কী তাহলে? একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগবে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনব কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি স্পন্সর পেতেও পারেন, নাও পেতে পারেন।’

টিকিট সংক্রান্ত বিতর্ক নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। টিকিট নিয়ে সংকট, মানুষের চেঁচামেচি, বাংলাদেশের মানুষ কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে? রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে, সে খেলা দেখবে না? আমরা তো এখনও ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাইনি। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি বন্ধ করতে গিয়ে এটা করবেন তো সেই কালোবাজারি বন্ধ করতে পারলেন?’

মাঠের লড়াইয়ে অবশ্য খালেদ মাহমুদ সুজনের অধীনস্ত ঢাকা ক্যাপিটালসের অবস্থা শোচনীয়। আসরে এপর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। নিজ দলের এমন ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না খালেদ মাহমুদ।

‘এটা স্কুল ক্রিকেট না যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। এমন না যে ট্রেনিং কম হয়েছে, সেটাও না। বুঝতে পারছি না আসলে কেনো এমন হচ্ছে। হতাশ আসলে। আমাদের বিদেশি খেলোয়াড়ের কোয়ালিটি মানসম্মত নয়, না ফাস্ট বোলার না স্পিনার। মোমেন্টামটা ছুটল, আর ওইখান থেকে আমরা কামব্যাক করতে পারছি না। প্রতিদিন হারছেন, এখান থেকে মোটিভেট করা যে কতটা কঠিন, আমি জানি আসলে।’

Tags: চট্টগ্রামঢাকাবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসসুজন
Previous Post

গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবির নাতি বাবুল কাজী

Next Post

চ্যানেল আই ও ডয়চে ভেলের উদ্যোগে পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ‘ইকো বাংলাদেশ’

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ও ডয়চে ভেলের উদ্যোগে পরিবেশ বিষয়ক অনুষ্ঠান 'ইকো বাংলাদেশ'

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল: সিপিডি নির্বাহী পরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT