চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে পারিশ্রমিক জটিলতা, ফ্র্যাঞ্চাইজিকে দায় দিচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে তিনজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। উদ্দেশ্য উইমেন’স বিপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার ঘোষণা দেয়া। তবে শুরুতেই চলতি বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। নাজমুল আবেদীন বোর্ডের ব্যর্থতা মেনে নিচ্ছেন। সঙ্গে পারিশ্রমিক জটিলতায় দায় দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিকে।

বিপিএল চট্টগ্রামে শুরুর আগে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার বিষয় সামনে আসে। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করে দুর্বার রাজশাহী। ম্যাচ না খেলার হুমকিও দেয়। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের মধ্যস্থতায় বিষয়টি মিটে যায়। শুক্রবার ম্যাচে নামার আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেয় রাজশাহী। একই অভিযোগ আছে অন্য দলগুলোর বিরুদ্ধেও। এসব নিয়ে বিব্রত বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন।

রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট, পারিশ্রমিক পরিশোধে বিলম্ব হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষে নানান উদ্ভট যুক্তি, ম্যাচের দিন সকাল পর্যন্তও অনিশ্চয়তা চলা, বিষয়গুলোকে সামনের জন্য শিক্ষা হিসেবে নেয়ার কথা বললেন নাজমুল আবেদীন। পাশাপাশি নিজেদের ব্যর্থতা স্বীকার করছেন।

‘আমরাও এসব কারণ নিয়ে বিব্রত। শুধু ক্রিকেট বোর্ড নয়, পুরো ক্রিকেট সম্প্রদায় কিন্তু এসব নিয়ে বিব্রত। আমাদের সবার জন্যই এগুলো শিক্ষা। আশা করি, সামনে এসব বিষয় সেভাবেই এড্রেস করব যেন আর না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল। যেগুলো হয়তো আমরা সময়মতো করিনি। তবে এটাও বিষয় যে, এবার একটা বিশেষ সময়ে অনেক ব্যাপারেই আমরা চাপে ছিলাম। হয়তো অনেক ব্যাপারেই যেসব নিয়ম অনুসরণের কথা ছিল, সেগুলো করতে পারিনি। তবে এগুলোও শিক্ষা। সামনে অবশ্যই এই শিক্ষা কাজে লাগাব।’

সংবাদমাধ্যমে খবর, এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাননি কোনো ক্রিকেটার। যেটি মূলত বিপিএল গভর্নিং কাউন্সিল দিয়ে থাকে। কয়েকটি দলের অনেক ক্রিকেটার টাকা না পেয়েও খেলে চলেছেন। এই বিষয়ে অবগত নন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। বলেছেন, ‘না (অবগত নই)। সত্যি বলতে এটা সম্পর্কে আমি জানি না।’

পাল্টা প্রশ্ন যায় গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এসব আগেই জানা উচিত ছিল কিনা? নাজমুলের হয়ে উত্তর দেন পাশে থাকা আরেক বোর্ড পরিচালক ইফতেখার রহমান। বলেন, ‘যখন আমরা জেনেছি, আমরা কিন্তু ক্রিকেট বোর্ড ও প্রেসিডেন্টসহ সম্পৃক্ত হয়ে রাজশাহীর বিষয়টা সমাধান করা হয়েছে।’

বিপিএল গভর্নিং কাউন্সিল কি নিজ থেকে সব দলের পারিশ্রমিকের ব্যাপারে খোঁজ নিতে পারে না? এমন প্রশ্নে ইফতেখার জানালেন ক্রিকেটাররা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। বলেছেন, ‘সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে, যারা সমস্যায় আছে তাদের তো জানাতে হবে। আমি দলগুলোর কথা বলছি না। টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেটাররা যখন আসবে, আমরা এটি এড্রেস করব।’

নাজমুল আবেদীনও একই কথা বলেছেন, ‘যখন পারিশ্রমিক হবে না, আমাদের কানে কিন্তু আসবে। রাজশাহীর ক্ষেত্রে সেটা হয়েছে। আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত অন্যদের ক্ষেত্রে এই সমস্যা যদি থেকে থাকে, সমাধান করা হবে।’

টুর্নামেন্ট শুরুর আগে নানান আয়োজনে নতুন এক বিপিএলের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। নানা জটিলতায় সেই আশা ফিকে। প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়া হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে আঙুল তোলেন নাজমুল আবেদীন। বলেন, ‘আমাদের প্রত্যাশা তেমনই ছিল। আশা করেছিলাম, আমাদের এই যাত্রায় যারা যুক্ত হবেন, তারাও দায়িত্ব নেবেন। অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি। তবে আমরা চেষ্টা করব বাকি যে সময় আছে, সেখানে এই পারিশ্রমিক ইস্যু বা অন্য যেকোনো বিষয় যেন আরও ভালো থাকে।’

Tags: ফাহিমবিপিএল ২০২৫বিসিবিমেয়েদের বিপিএললিড স্পোর্টস
Previous Post

‘সদরঘাটে মোবাইল-অর্থ ছিনতাইয়ে জড়িত তারা’

Next Post

বিশ্বকাপে ‘আত্মবিশ্বাসী’ এশিয়া কাপে ফাইনাল খেলা বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ‘আত্মবিশ্বাসী’ এশিয়া কাপে ফাইনাল খেলা বাংলাদেশ

আহত ফিলিস্তিনি শিশু ও তার মা, গাজায় ইসরায়েলি বিমান হামলার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলো ইসরায়েলের মন্ত্রিসভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT