চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশিষ্ট গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব মীর সাহিদুল আলমের মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in বাংলাদেশ
A A
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মীর সাহিদুল আলমের স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি’র পরিচালক মীর সাহিদুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১৭ জানুয়ারি সকাল ৯টায় মোহাম্মদপুরে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ ১৭ জানুয়ারি শুক্রবার দিনটি পালনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি। মীর সাহিদুল আলম সমষ্টির কর্মসূচি পরিচালক ছিলেন। এছাড়া তিনি দেশের খবর-এর নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

মীর সাহিদুল আলমের জন্ম ২ মার্চ ১৯৬৯ সালে নেত্রকোনায়। তাহেরা খাতুন ও মীর ফজলুল হক দম্পতির বড় সন্তান তিনি। তিনি নেত্রকোনার আঞ্জুমান স্কুল, ঢাকার তিতুমীর কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন। কর্মজীবনে তিনি বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) কিছু গবেষণাকর্মের সঙ্গে যুক্ত হন।

তিনি গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) পটুয়াখালী ও নোয়াখালী জেলার মিডিয়া সেন্টার প্রধান ছিলেন। ওই সময় তিনি এমএমসি প্রকাশিত সংবাদপত্র মেঠো বার্তা এবং লোক সংবাদ-এর নির্বাহী সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানের সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মকাণ্ডে যুক্ত হন।

তিনি ব্র্যাকের অ্যাডভোকেসি ও মানবাধিকার বিভাগ এবং মেরি স্টোপস-এ কাজ করেন। পরবর্তীতে তিনি সমষ্টির কর্মসূচি পরিচালক হিসেবে সাংবাদিক প্রশিক্ষণ, গণমাধ্যম গবেষণাসহ নানাবিধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

মীর সাহিদুল আলমের প্রকাশনার মধ্যে অন্যতম রিপোটিং: প্রসঙ্গ সুশাসন, তৃণমূল মানুষের তথ্য অধিকারের খবর (সম্পাদনা), প্রান্তিক সাংবাদিকতার বয়ান (সম্পাদনা), কৃষি সাংবাদিকতা (সহ-লেখক), গণমাধ্যম সহায়িকা: জলবায়ু অর্থায়ন, গণমাধ্যম সহায়িকা: নারী কৃষকদের অদিকার ও স্বীকৃতি (সহ-লেখক), সহিংস উগ্রবাদ প্রতিরোধ: গণমাধ্যম সহায়িকা (সম্পাদনা)।

২০২৪ সালের ১৭ জানুয়ারি (বুধবার) সকালে মোহাম্মদপুরের নিজ বাসায় মারা যান মীর সাহিদুল আলম। তিনি কয়েক বছর ধরে মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। ওই দিনই তার নিজ বাড়ি নেত্রকোণার মুক্তারপুরে জানাজার পর দাফন করা হয়।

Tags: মীর সাহিদুল আলমসমষ্টি
Previous Post

গোপালগঞ্জে ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ তরুণ নিহত

Next Post

সাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?

Next Post
শাহরুখ খান ও সাইফ আলী খানের ছবি, আধুনিক শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?

ঢাকার একটি আধুনিক টেলিভিশন কেন্দ্রের বহুতল ভবন ও টেলিস্কোপের মতো ডিশ আনুষঙ্গিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT