চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ কাউন্সিল ও হাইকমিশনের আয়োজনে ‘অ্যালামনাই ইউকে’ গালা নাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 16, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও কাউন্সিলের গালা নাইটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে অ্যালামনাই ইউকে গালা নাইটের আয়োজন করা হয়েছে। এতে ১৭০ জনেরও বেশি যুক্তরাজ্যের অ্যালামনাই ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ কাউন্সিলের ঢাকা অফিসে উল্লেখযোগ্য এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। আয়োজনে যুক্তরাজ্যের অ্যালামনাইদের সাফল্য এবং বাংলাদেশ-ইউকে অ্যালামনাই নেটওয়ার্কের (বুকান) গ্লোবাল অ্যালামনাই ইউকে প্ল্যাটফর্ম হিসেবে পরিবর্তনকে উদযাপন করা হয়।

এই অনুষ্ঠানটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন, যা অর্জিত হয়েছে শিক্ষাগত ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় এবং বৈশ্বিক উন্নয়নে পারস্পরিক প্রতিশ্রুতিবদ্ধতার। এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত ব্যবসা, উদ্ভাবন, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের মতো বিভিন্ন খাতে যুক্তরাজ্যের অ্যালামনাইদের অবদান এবং তুলে ধরা হয়।

আয়োজনে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অ্যালামনাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন ব্রিটিশ হাইকমিশনের মিনিস্টার-কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড হিউম্যানিটারিয়ান) গ্যাভিন টেঞ্চ। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও যুক্তরাজ্যের প্রখ্যাত অ্যালামনাই প্রফেসর নিয়াজ আহমেদ খান।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, যুক্তরাজ্যের অ্যালামনাইদের যুক্ত হওয়ার আজকের এই বড় পরিসরের অনুষ্ঠান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে যুক্তরাজ্যের দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। জাতীয় সমৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাজ্যের অ্যালামনাইদের অসামান্য অবদানকে উদযাপন করতে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। যোগাযোগ, প্রবৃদ্ধি ও সহযোগিতার ক্ষেত্রে এই সম্পর্ক আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বে গঠনমূলক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশাবাদী আমরা।

আয়োজনে স্বনামধন্য অ্যালামনাইদের অনুপ্রেরণার গল্প তুলে ধরা হয়, বিভিন্ন খাতে তাদের অসামান্য অবদানের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়ন প্রকল্পের কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা আহমেদ। এআই-ভিত্তিক স্বাস্থ্যসেবা উদ্যোগ সবার সামনে তুলে ধরেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অধ্যাপক খন্দকার এ মামুন।

এছাড়াও নিজের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ট্রানজিট’ দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন পরিচালক আরিক আনাম খান। আয়োজনে এসব উপস্থাপনা যুক্তরাজ্যের অ্যালামনাইদের বিস্তৃত সাফল্য ও সমাজে তাদের ইতিবাচক প্রভাবকে তুলে ধরে।

অ্যালামনাই ইউকে গালা নাইটের এই আয়োজনে, গ্লোবাল অ্যালামনাই ইউকে অনলাইন প্ল্যাটফর্মের অংশ হয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করে বুকান (বাংলাদেশ-ইউকে অ্যালামনাই নেটওয়ার্ক)। ২০২২ এর নভেম্বরে চালুর পর থেকে প্ল্যাটফর্মটি ৩৪টি দেশের ইউকে অ্যালামনাইদের যুক্ত করেছে এবং পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার সুযোগ বৃদ্ধি করেছে। সক্রিয় আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা, অ্যালামনাইদের নতুন দক্ষতায় সক্ষম করে তোলা এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতার ক্ষেত্রগুলোকে জোরদার করা এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের অ্যালামনাইদের সবসময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যালামনাইদের সংযুক্ত হতে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে এবং ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগে সহযোগিতা করতে অ্যালামনাই ইউকে প্ল্যাটফর্ম তাদের কার্যক্রম চালু রাখবে। এরপর, দুই দেশের মধ্যে জোরালো সাংস্কৃতিক বন্ধনের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন মাশা ইসলাম।

Tags: ব্রিটিশ কাউন্সিলব্রিটিশ হাইকমিশন
Previous Post

কৃষি খাদ্যপণ্যে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি: বাপা

Next Post

এবছরের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিষয় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছরের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁটাতারের বেড়া দিতে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেছে কিনা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT