চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 16, জানুয়ারি 2025
in বিনোদন
A A
সাইফ আলী খান গুরুতর আহত, পুলিশ ও হাসপাতাল এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতেই হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। জানা গেছে, বুধবার ভোরে এক দুষ্কৃতকারী অভিনেতার বাড়িতে ঢুকে ছুরি দিয়ে কুপিয়েছে। তাতে গুরুতর জখম হন সাইফ।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গভীর রাতে বান্দ্রার বাড়িতে ছুরি দিয়ে হামলার পর অভিনেতা সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান ওই সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, ‘১৫ জানুয়ারি ভোরে ঘটনাটি ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। যখন ডাকাতির চেষ্টা করা হয়, তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। যা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে তার ভক্তদের মাঝে।

হাসপাতাল থেকে সাইফ তার অনুরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ সাইফ আলী খানকে লীলাবতীতে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত সাইফের মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’

প্রাথমিক তদন্তের পরে মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, বান্দ্রায় এক বহুতল আবাসনের ১১ তলার ফ্ল্যাটে থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতকারী কোনভাবে সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। তার পরিচারিকার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে। ঝগড়া শুনতে পেয়ে সাইফ ঘর থেকে বেরিয়ে আসেন। সাইফ তাকে থামানোর চেষ্টা করেন। হঠাৎ ধারালো ছুরি বের করে সে সাইফের উপর হামলা চালায়। অভিনেতা তাকে ধরার চেষ্টা করতেই সে তাকে ছুরি দিয়ে কোপ মারে।

ঘটনাস্থলে গিয়েছিলেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা। অভিযুক্তের খোঁজ চলছে। অজ্ঞাতপরিচয়ের ওই দুষ্কৃতকারী অত রাতে সাইফের ফ্ল্যাটে কীভাবে ঢুকে পড়ল, চুরি করতে না অন্য কোনও কারণে সে ঢুকেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
-টাইমস অব ইন্ডিয়া

Tags: সাইফ আলী খান
Previous Post

মেসির পর ইয়ামালকে বিশ্বসেরা বলছেন গ্যাভি

Next Post

এইচএমপিভিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক নারীর মৃত্যু

Next Post
মানব মস্তিষ্কের পাশে এইচএমপিভি ভাইরাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএমপিভিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক নারীর মৃত্যু

ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা, হাস্যোজ্জ্বল মুখ, গাড়ির পাশে বসে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ত্রিশেই চলে গেলেন ভোজপুরি ছবির 'হার্টথ্রব' অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT