চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বিধানটি বিলুপ্তের সুপারিশ করেছে কমিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংবিধান সংশোধনের প্রতিবাদে বিশাল জনসমাগমের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংবিধানে ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এছাড়াও ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বিধানটি বিলুপ্তের সুপারিশও করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। তাদের প্রস্তাবিত সুপারিশে এসব পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।

একই সাথে সংবিধানের বর্তমান চার মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে গণতন্ত্রের সাথে নতুন চারটি মূলনীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করেছে সংস্কার কমিশন।

তাদের সুপারিশকৃত মূলনীতিগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র।

এছাড়াও সরকার ও জাতীয় সংসদের মেয়াদ চার বছর, প্রধানমন্ত্রী পদে দুই বারের বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার সুপারিশও করেছে এই কমিশন। এছাড়া সংসদে বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

অর্থবিল ছাড়া সবক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংস্কার কমিশন। রাষ্ট্রপতির মেয়াদ ধরা হয়েছে চার বছর। সংবিধান সংশোধন করতে দুই কক্ষে ভোট করারও প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশে।

এ দিন সংবিধান সংস্কার কমিশন ছাড়াও আরও তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। বাকি তিনটি কমিশন হলো নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।

Tags: সংবিধান সংস্কারসংবিধান সংস্কার কমিশনসংস্কার কমিশন
Previous Post

নেইমার থাকলে ব্রাজিলের বিশ্বকাপ জেতা সম্ভব

Next Post

সোশ্যাল ইনফ্লুয়েন্সার তনির স্বামী মারা গেছেন

Next Post
তনির সঙ্গে তার স্বামী, বাংলাদেশি টেলিভিশন ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল ইনফ্লুয়েন্সার তনির স্বামী মারা গেছেন

শামীম ওসমান ও নানকের ছবি, দুদকের মামলার প্রসঙ্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম ওসমান ও নানকের বিরুদ্ধে ‍দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT