চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্ন পূরণ হওয়ার এক মাস দূরত্বে রাজ রিপা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নাটকের দৃশ্য, পুরুষ ও মহিলার রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মংলা (বাগেরহাট) থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। এর পর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ‘মুক্তি’ নামে আরেক ছবির লিড রোল করেন। সেই ছবি মুক্তির আগে রাজ রিপার ‘ময়না’ নামে আরেক ছবি মুক্তি পাচ্ছে।

আসন্ন ভালোবাসা দিবসের বাকি আর মাত্র এক মাস! রাজ রিপার স্বপ্ন পূরণের অপেক্ষাও যেন ততোদিনের! কারণ আসছে ভালোবাসা দিবসে ‘ময়না’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে! এর মাধ্যমে রাজ রিপা জানালেন, তার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে।

রাজ রিপা বলেন, বেশ আগেই ‘ময়না’ শুটিং সম্পন্ন হলেও নানা পরিস্থিতির কারণে রিলিজ ডেট পিছিয়ে যায়। আগামী ভালোবাসা দিবসে ‘ময়না’ মুক্তি পেতে যাচ্ছে। এ ছবির মাধ্যমে আমার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে আমি শুরু থেকে সিনেমায় অভিনয় করতে চেয়েছি। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এখনও করে যাচ্ছি। যে স্বপ্ন নিয়ে ২০১৮ সালে চলচ্চিত্রে এসেছিলেন সেই পথে এগিয়ে যাচ্ছি।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’ মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ছবির অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। অর্নীল হাসান রাব্বির তত্ত্বাবধানে এই পোস্টারে নবাগতা রাজ রিপাকে দেখা যাচ্ছে বেশ গ্ল্যামারাস এবং আবেদনময়ী অবতারে।

পোস্টারে রিপার সাথে আছেন অভিনেতা আমান রেজা। ছবিটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। বিশেষ চরিত্রে শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ। রিপা জানান, তিনি এতে ময়না চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন।

Tags: জাজজাজ মাল্টিমিডিয়ারাজ রিপালিড বিনোদনসিনেমা
Previous Post

সতীর্থ-বন্ধু মাশ্চেরানোর কোচিংয়ে অনুশীলনে মেসি

Next Post

নির্বাচনের সময়, দ্রব্যমূল্য ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়ে যে বার্তা বিএনপির

Next Post
BNP leader giving a press statement amid microphones and media coverage. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের সময়, দ্রব্যমূল্য ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়ে যে বার্তা বিএনপির

ইলন মাস্ক আমেরিকার পতাকার সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক কি আসলেই কিনতে যাচ্ছেন টিকটক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT