চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবানল ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় গোলাপি রঙের বিশেষ রাসায়নিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গোলাপি রঙের গাড়ি রাস্তার পাশে পার্ক করা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে গোলাপি রঙের ফায়ার রিটার্ড্যান্ট। হেলিকপ্টার ও এয়ার ট্যাঙ্কার থেকে এই পদার্থ এলাকাজুড়ে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে রঙিন হয়ে উঠেছে সেখানকার রাস্তাঘাট, বাড়ির ছাদ এবং গাড়ি।  

বিবিসি জানিয়েছে, এই পদার্থটি হলো ‘ফস-চেক’ যা পেরিমিটার কোম্পানির তৈরি। ১৯৬৩ সাল থেকে এটি যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে ব্যবহৃত হচ্ছে এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ফায়ার রিটার্ড্যান্ট।

ফস-চেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয়, যাতে এটি আগুনের গতিপ্রবাহ বন্ধ করতে পারে। এর উপাদানগুলোর মধ্যে রয়েছে ৮০% পানি, ১৪% সারজাতীয় লবণ এবং ৬% রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান। এটি জ্বালানির তাপমাত্রা হ্রাস করে এবং  অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়।

পেরিমিটার কোম্পানি পরামর্শ দিয়েছে, ফস-চেক যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত। হালকা ডিটারজেন্ট মেশানো গরম পানি এগুলো পরিষ্কার করতে কার্যকর। প্রেসার ওয়াশার ব্যবহার করেও এটি পরিষ্কার করা সম্ভব।

যদিও এই ফায়ার রিটার্ড্যান্ট ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। ২০২২ সালে একটি সংগঠন মার্কিন বন বিভাগের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযোগ করে যে, এই রাসায়নিক মাছ মেরে ফেলছে এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর। একজন মার্কিন জেলা বিচারক এই অভিযোগের সাথে একমত হলেও বন বিভাগকে ফস-চেক ব্যবহার চালিয়ে যেতে অনুমতি দিয়েছেন, যাতে তারা যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থার (ইপিএ) অনুমতি নিতে পারে।

পরিবেশগত প্রভাব কমাতে বন বিভাগ ফস-চেকের একটি নতুন ফর্মুলা ‘এমভিপি-এফএক্স’ ব্যবহার করছে, যা বন্যপ্রাণীর জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর। তবে সংবেদনশীল পরিবেশগত এলাকায়, যেমন জলাধার ও বিপন্ন প্রজাতির আবাসস্থলে, ফায়ার রিটার্ড্যান্ট ফেলা নিষিদ্ধ রয়েছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়, বিশেষত ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের বাসিন্দারা, ফস-চেক ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে। ২০১৮ সালের দাবানলে ধ্বংসপ্রাপ্ত এই শহরের তৎকালীন মেয়র বলেছেন, এই পদার্থ আমাদের দাবানলের বিরুদ্ধে একটি লড়াই করার সুযোগ দেয়।

Tags: ক্যালিফোর্নিয়াদাবানল
Previous Post

ভারতীয় রুপির দাম গত ২ বছরের মধ্যে সর্বনিম্ন

Next Post

রাম চরণের ছবির বক্স অফিস আয় ভুয়া!

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন মোবাইল ফোনে তাকাচ্ছেন, অন্যজন পাগড়ি পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম চরণের ছবির বক্স অফিস আয় ভুয়া!

খালেদা জিয়া বাসায় ফিরেছেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় ১৫ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT