চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 13, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জনপ্রিয় নেতা জনসমাবেশে ভাষণ দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে।

সোমবার ১৩ জানুয়ারি মাদারীপুর জেলা জামায়াতের উদ্যোগে জেলা মুক্ত মঞ্চে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গত পনের বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আলেমদেরকে জেলে পুরে হত্যা করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে জীবনের বিনিময় দেশকে মুক্ত করেছে আমাদেরকে সেই স্বপ্ন পূরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার ঋণ পরিশোধ করতে হবে।

তিনি বলেন, আমরা বিগত দেড় যুগ একটি বর্বর জাহিলি যুগ পার করে এসেছি। সে যুগে আমাদের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও খাবার ছিল না। নিরন্ন মানুষের আহাজারি এবং বস্ত্রহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, একদলীয় কর্তৃত্ববাদী শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। আবু সাঈদ ও তার বীর সাথীরা ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে আরও লক্ষ আবু সাঈদ রক্ত দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের মোকাবেলা করবে।

গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি। শেখ হাসিনা নিজেই নিঃশেষ হয়ে গিয়েছে।

মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন, অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বারাটি, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াব, মাদারীপুরের সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, অঞ্চল টিম সদস্য আজমল হোসাইন, অঞ্চল পরিচালক আজহারুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী আবুল বাশার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. রিফাত হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে এ এইচ হামিদুর রহমান আযাদ বলেন, গত সাড়ে ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গায়েবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।

তিনি আরও বলেন, এদেশের মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য থেকে মুক্তি পেতে চেয়েছে। কিন্তু আমরা এ দখল বাণিজ্য থেকে এখনও মুক্তি পাইনি। তিনি বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পুরানো ফ্যাসিবাদ বা নব্য কোনো ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

Tags: মিয়া গোলাম পরওয়ার
Previous Post

ট্রাম্পের হুমকিতে তাল-মাটাল কানাডার রাজনীতি

Next Post

সলিমুল্লাহ মুসলিম হলে আবারও আবাসিক সিট বরাদ্দের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

Next Post
নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই বাংলোতে থাকবেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সলিমুল্লাহ মুসলিম হলে আবারও আবাসিক সিট বরাদ্দের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

জনপ্রিয় যুবকদের পুলিশি অভিযানের প্রতিবাদে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ের সামনে আমরন অনশনে অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT