চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ: ভারতীয় সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 13, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশে আসার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তুব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি আরও বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটাও বুঝতে হবে যে, কোন রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের জন্যই ভালো হবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ১৩ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো রকম বিরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ভারতীয় সেনাপ্রধান জানান, বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, তখন সেখানকার সেনাপ্রধানের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, সেটা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হত, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া হবে।

দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের সাথে আমাদের সম্পর্ক ভাল এবং ঠিকঠাক আছে। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে।

Tags: উপেন্দ্র দ্বিবেদীবাংলাদেশভারতীয় সেনাপ্রধান
Previous Post

টানা দুই জয়ের পর চিটাগংয়ের কাছে হারল সিলেট

Next Post

শুধু এমবাপে ভালো খেলেছে: আনচেলত্তি

Next Post
এমবাপে ও আনচেলত্তি ফুটবল মাঠে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু এমবাপে ভালো খেলেছে: আনচেলত্তি

পিঁপড়ার দল মাটির উপর চলাচল করছে, কৃষি কাজের মতো দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের আগেই কৃষি কাজ শুরু করেছিল পিঁপড়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT