লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করেই বেগম জিয়ার চিকিৎসা শুরু করবেন। বেগম জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে বেগম জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন।








