চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বন্যা: মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবে বন্যায় মক্কা-মদিনায় জলাবদ্ধতা ও যানবাহন ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দা শহর। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দেওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদসংস্থা গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত আরও চারদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া বিভাগ সতর্কতা জারির পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।  চারদিনে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।

পবিত্র নগরী মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে বৈরী থাকতে পারে। টানা বৃষ্টির কারণে মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় বন্যায় রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন।

বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনও থামেনি। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যেন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।

Tags: রেড অ্যালার্ট জারিসৌদি আরব
Previous Post

বাংলাদেশ সীমান্তে ‘হাই-টেক সেন্সর’ বসিয়েছে ভারত

Next Post

আওয়ামী এমপিদের নামে আনা বিলাসবহুল ৪২ গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত

Next Post
আওয়ামী এমপিদের নামে বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী এমপিদের নামে আনা বিলাসবহুল ৪২ গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত

FC Barcelona players celebrate after scoring a goal in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয়বার সুপার কাপের ফাইনালে উঠে ‘খুব খুশি’ ফ্লিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT