চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in বাংলাদেশ
A A
ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) এর সভাপতি হুমায়ুন রশীদ এবং বিপিসিসিআই এর সহ-সভাপতি ইমরান আহমেদ।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিপিসিসিআই এর প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি পণ্য ও সেবার বাজার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ, বিমান সংযোগ এবং লজিস্টিকস ও যোগাযোগ।

উভয় পক্ষ কৃষি সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করার মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেয়। দক্ষ জনবল তৈরিতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদল।

এছাড়া প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এতে পণ্য আমদানি-রপ্তানি ও মানুষের চলাচল আরও সহজ হবে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। প্রতিনিধিদলের সদস্যরা দক্ষ বাণিজ্যিক কার্যক্রমের জন্য লজিস্টিকস ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এই বৈঠক উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করার প্রতিশ্রুতির প্রতিফলন।

Tags: ফিলিপাইনের রাষ্ট্রদূত
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক

Next Post

এবার আফগান নারী অলিম্পিয়ানই ম্যাচ বয়কট করতে বলছেন ইংল্যান্ডকে

Next Post
আফগানিস্তান ক্রিকেট দল ম্যাচ জিতেছে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আফগান নারী অলিম্পিয়ানই ম্যাচ বয়কট করতে বলছেন ইংল্যান্ডকে

শাকিবের হিংস্র রূপের ছবি, হাতে অস্ত্র, ভয়ঙ্কর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT