চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনভন্তের জন্মদিনে রাঙ্গামাটিতে মানুষের ঢল

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:04 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in জনপদ, ধর্ম ও জীবন, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে বনভন্তের জন্মদিনে মানুষের ঢল. Channel i News - চ্যানেল আই নিউজ

বৌদ্ধধর্মালম্বীদের ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের ১০৬তম জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই রাঙ্গামাটি রাজবনবিহারে শুরু হয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। জন্মদিনকে ঘিরে রাজবনবিহারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল।

আজ (৮ জানুয়ারি) বুধবার বৌদ্ধধর্মালম্বীদের ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের ১০৬তম জন্মদিন উপলক্ষে সকালে কেক কাটেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরো। এসময় ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকা পরিষদের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে বনভান্তের লেখা জয় জয় বুদ্ধ পতাকা গানটি পরিবেশন করে বুদ্ধপতাকা উত্তোলন করেন সমবেত পুণ্যার্থীরা। এরপর ভিক্ষুসংঘের মাঝে পানীয় প্রাতঃরাশ ভোজন দান করা হয়। সকালে রাঙ্গামাটি রাজবন বিহার অনুষ্ঠান মঞ্চে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমুর্তি দানসহ বিবিধ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

বনভন্তের জন্মদিন উপলক্ষে রাজবনবিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে বিশেষ কফিনে রাখা বনভন্তের মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন বৌদ্ধধর্মালম্বীসহ সর্বস্তরের মানুষ।

এ বিষয়ে রাঙ্গামাটি রাজবনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি নিরুপা দেওয়ান জানান, নানা ধর্মীয় আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের ১০৬তম জন্মদিন পালিত হচ্ছে। বনভন্তে বৌদ্ধ ধর্মীয় গুরু হলেও সকাল থেকেই তার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ঢল নেমেছে।

উল্লেখ্য, আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তে ১৯২০সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহন করেন। বনে-জঙ্গলে দীর্ঘসময় ধরে তিনি সাধনা করেছিলেন বলেই তিনি বনভন্তে হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি শিশুকাল থেকেই ধ্যান সাধনা করতেন। দীর্ঘ সাধনার পন অবশেষে তিনি সিদ্ধি লাভ করেন। তারপর থেকেই বনভন্তে শুরু করেন ধর্ম প্রচার।

বনভন্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। বনভন্তে সবসময় শান্তির কথা বলেছিলেন। বনভন্তের জন্মদিনে সেই শান্তির বাণী বুকে ধারণ করে পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।

Previous Post

তিব্বতের ভূমিকম্পে নিহতের ঘটনায় জামায়াতে ইসলামীর শোক

Next Post

পোস্টারে জুলাই অভ্যুত্থান

Next Post
প্রযুক্তি প্রদর্শনীতে একজন ব্যক্তি VR হেডসেট পরিধান করে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্টারে জুলাই অভ্যুত্থান

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ইতিবাচকভাবে নেয়নি জনগণ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT