চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে দুর্ঘটনার মুখে দক্ষিণী তারকা অজিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in বিনোদন
A A
দক্ষিণী তারকা অজিতের ছবি, রেসিং গিয়ার পরা, পেছনে রেসিং কার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমার। এসময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৮০ কিমি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

ভারতীয় সংবাদমাধ্যম খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হলো, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।’

তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে।- পিঙ্কভিলা

Tags: অজিত কুমারতামিলতেলুগুদক্ষিণী তারকা
Previous Post

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন ছেলে-পুত্রবধূ

Next Post

দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের মহামিলন

Next Post
একজন ব্যক্তি মা-ছেলের সাথে দেখা করে কোলাকুলি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের মহামিলন

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একলাফে সেরা দশে বোল্যান্ড, এক যুগে সর্বনিম্নে কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT