চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীর মিত্র থেকে হাসান ইমাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in বিনোদন
A A
প্রবীর মিত্র ও হাসান ইমাম একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী অজন্তার সাথে প্রবীর মিত্র

ঢাকাই চলচ্চিত্রে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন প্রবীর মিত্র। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে রবিবার (৫ জানুয়ারি) প্রয়াত হন এই অভিনেতা। তার মৃত্যুর পর যখন পরিবারের তরফে জানাজা ও দাফন নিয়ে তথ্য জানানো হয়- তখন অনেকের মনেই প্রশ্নের উদ্রেক হয়!

কারণ প্রবীর মিত্রকে বেশীর ভাগ দর্শক অনুরাগীসহ সিনেমা সংশ্লিষ্টদের কেউ কেউ হিন্দু ধর্মাবলম্বী বলে মনে করতেন। অভিনেতার মৃত্যুর পর সে বিষয়ে যদিও খোলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি রবিবার রাতেই জানান, ‘প্রবীর মিত্র ভাই মুসলামনই ছিলেন। ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে।’

এ বিষয়ে আরো স্পষ্টভাবে কথা বলেন প্রবীর মিত্রের ছেলে। সোমবার দুপুরে প্রবীর মিত্রকে শেষবারের মতো মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে আনা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় তার জানাজা।

জানাজা শুরুর আগে বাবার ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ নিয়ে মুখ খুলেন তার ছেলে। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, বাবার জানাজা শুরুর আগে একটি বিষয় পরিস্কার করে দিতে চাই। আমার বাবা একটি হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন, এবং আমার মা একটি মুসলিম পরিবারের সদস্য ছিলেন। কিন্তু তাদের যখন বিয়ে হয়, তখন আমার বাবা কনভার্ট হয়ে মুসলিম হয়েছিলেন। তখন তার নাম রেখেছিলেন মোহাম্মদ হাসান ইমাম।

এসময় প্রবীর মিত্রের এই ছেলে জানান, “নাম পরিবর্তন করলেও তার আগে থেকেই যেহেতু তিনি সিনেমায় প্রবীর মিত্র নামেই খ্যাতি পেয়েছিলেন, সেজন্য তিনি এই নামটিই বেশী ব্যবহার করতেন।”

এসময় ছেলে আরো বলেন,“বাবা একজন সরল মনের মানুষ ছিলেন। তাকে অপছন্দ করেন, ব্যক্তিজীবনে আমি এমন কাউকে কখনো পাইনি। তারপরেও চলার পথে উনার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন।”

ধর্মান্তরিত হওয়া নিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমেও কথা বলেছেন প্রবীর মিত্র। নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলাম- এ নিয়ে প্রশ্ন উঠতেই প্রবীর মিত্রের পুরনো সাক্ষাৎকার নতুন করে সামনে আসতে দেখা গেছে।

তেমনেই একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, “আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।”

ধর্ম নিয়ে প্রবীর মিত্র তার নিজের ভাবনা প্রকাশ করেন এভাবে, “ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। মানুষ সবার উপরে।”

Tags: চ্যানেল আইধর্মান্তরিতপ্রবীর মিত্রলিড বিনোদনসিনেমাহাসান ইমাম
Previous Post

শোক, শ্রদ্ধায় চ্যানেল আই থেকে প্রবীর মিত্রের বিদায়

Next Post

মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে

Next Post
বাজারে ক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে পণ্য কিনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে

সরকারি মন্ত্রণালয় লোগো, বাংলাদেশ সরকারের স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যাহতি দেওয়া ৩২১ সাব-ইন্সপেক্টরকে পুনর্বহালের আশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT