চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দল পেয়ে যা বললেন মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলে মোসাদ্দেকের দল পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বিপিএলের গত আসরে আলো ছড়াতে পারেননি মোসাদ্দেক হোসেন। এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থেকে যান। সিলেট পর্ব গড়ানোর আগে অবশ্য দল পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার। আসরে তিন ম্যাচ খেলে জয়ের দেখা না পাওয়া ঢাকা ক্যাপিটালস টেনেছে তাকে। দল পেয়ে অনুভূতি তুলে ধরেছেন মোসাদ্দেক।

মঙ্গলবার সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নামবে ঢাকা। রংপুর রাইডার্সের মুখোমুখি হবে।  আগেরদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলন সেরেছে ঢাকা। সেখানে সংবাদমাধ্যমে কথা বলেন মোসাদ্দেক।

ড্রাফট থেকে দল না পাওয়া হতাশার, স্বীকার করছেন মোসাদ্দেক। সব ছাপিয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান, ‘হতাশা তো অবশ্যই, এটা আগেও এনএসিএল টি-টুয়েন্টির সময় বলেছিলাম, এটা অবশ্যই হতাশাজনক আমার জন্য। ওই সময়ে সামনে যে খেলাগুলো ছিল ওদিকে ফোকাস করছিলাম এবং সময়টাতে যে খেলা ছিল খেলছিলাম। আসলে আশাটা ছিল যে একটা সময় সুযোগ আসতে পারে। সেটা যখন আসছে অবশ্যই ভালো লাগছে। নতুন করে সুযোগ, আবার ভালো খেলার সুযোগ যদি এখানে থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে।’

বিপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে ঢাকা। তিন ম্যাচ খেলে হেরেছে সব। ঢাকা দ্রুতই মোমেন্টাম পাবে, আশা মোসাদ্দেকের। বললেন, ‘আসলে এটা হতে পারে, একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটা টিম যখন মোমেন্টাম না পায়, তখন তাদের জন্য বিষয়টা একটু কঠিন হয়। অবশ্যই চেষ্টা করবো টিম হিসেবে যদি ভালো মোমেন্টাম পায় তাহলে এখানে ভালো করার সুযোগ আছে। টিম হিসেবে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়ে যাবে আমার মনে হয়। যদি সুযোগ পাই ইচ্ছে আছে যেটা, টিমকে শতভাগ দেয়া এবং যতটুকু দিয়ে ম্যাচ জেতানোতে অবদান রাখা যায়।’

গত বিপিএলে আলো ছড়াতে পারেননি মোসাদ্দেক। সেটা নিয়ে ভাবছেন না অভিজ্ঞ অলরাউন্ডার। সুযোগ এসেছে, কাজে লাগাতে চান। বললেন, ‘এটা হতে পারে যে, একটা প্লেয়ারের একটা বছর বা একটা মৌসুম খারাপ যেতে পারে। এটা নিয়ে আসলেই চিন্তিত না। চিন্তা করছি যে, যখনই সুযোগ আসবে তখন অবশ্যই ভালো খেলার। যখন সুযোগ পাবো চেষ্টা করবো টিমে অবদান রাখতে। নিজের পারফরম্যান্সের প্রতি অবশ্যই সে ফোকাসটুকু থাকবে, যে এখানে যতটা ভালো করতে পারবো। পরে আমার দরজাগুলো খুলতে থাকবে।’

Tags: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫মোসাদ্দেকলিড স্পোর্টসসিলেট
Previous Post

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

Next Post

বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই

Next Post
ভারতের ক্রিকেটার বুমরাহ মাঠে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই

Green 3D GDP letters with financial data and calculator. Channel i News - চ্যানেল আই নিউজ

জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৪ দশমিক ২৩ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT