চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষিক্তদের প্রশংসায় ভাসালেন কামিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত জয়ে সিরিজ শুরু করলেও শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে হেরেছে অজিদের কাছে। ২০১৪-১৫ মৌসুমের পর, প্রায় ১০ বছর পর প্রথমবার শিরোপা রাখতে পারলেন প্যাট কামিন্সরা। ঘরের মাঠে অভিষেক হওয়া দুই ওপেনার ও অলরাউন্ডারের পারফরম্যান্সে খুশি অজি অধিনায়ক।

এই সিরিজে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছে ভারত। জুনের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। গত দুই আসরে ভারত ফাইনাল খেলে শিরোপা ছুঁতে পারেনি। আগের চার আসরে টানা শিরোপা ধরে রাখলেও এবার মালিকানা হারিয়েছে রোহিত শর্মার দল।

সিরিজ শেষে অভিষিক্তদের অবদান তুলে ধরেছেন কামিন্স, ‘আমরা একটি দলের কথা বলি, বিশেষত এরকমের পাঁচ ম্যাচের সিরিজে একই দল নিয়ে খেলা কঠিন হয়ে যায়। পুরো সিরিজে তিনজনের (নাথান ম্যাকসুয়েনি, স্যাম কনস্টাস এবং বিউ ওয়েবস্টার) অভিষেক হয়েছে এবং তারা ঠিকঠাক কাজটা করতে পেরেছে, বিভিন্নভাবে অবদান রেখেছে। বিউ ওয়েবস্টারের এ ম্যাচে অভিষেক হয়েছে এবং আমার কাছে সেটা দারুণ লেগেছে। হ্যাঁ, আমরা ভালো কিছু করেছি।’

৬ উইকেটে ১৪১ রান নিয়ে রোববার খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের ৬ উইকেট এবং ম্যাচে অজি পেসারের মোট ১০ উইকেট শিকারে সফরকারীরা ১৫৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ভারত ৪ রানের লিড পাওয়ায় পুঁজি দাঁড়ায় ১৬১ রান। জাসপ্রীত বুমরাহ বিহীন দলের সামনে সেটি শক্ত সংগ্রহ হতে দেয়নি অস্ট্রেলিয়ার ব্যাটিং। ৬ রানের বেশি গড়ে ব্যাট করে তারা জয়ের বন্দরে নোঙর করে ২৭ ওভারে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ
দুই ম্যাচে দারুণ নজর কেড়েছেন ১৯ বর্ষী স্যাম কনস্টাস

অধিনায়ক হিসেবে প্রথমবার টেস্টে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের প্রতিক্রিয়ায় কামিন্স বলছেন, ‘আমাদের দলটি দুর্দান্ত। এ ধরনের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি আনন্দিত। আমরা যা অর্জন করেছি তাতে দলগত সমর্থন, স্টাফ এবং পরিবারেরও অবদান রয়েছে। তারা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সুতরাং, যা অর্জন করতে পেরেছি তার জন্য গর্বিত।’

প্রথম ম্যাচে অভিষেক হওয়া ওপেনার নাথান ম্যাকসুয়েনি

অধিনায়ক কামিন্স যোগ করেন, ‘অবাস্তব। এটা এমন একটি শিরোপা যা আমাদের কয়েকজনের ভাগ্যে জোটেনি। দুর্দান্ত একটি সিরিজ ছিল। আমরা অনেক গর্বিত।’

‘গত একবছর ধরে আমরা একটি দলের মতো সময় পার করছিলাম। সুতরাং, পার্থে আমাদের সেরাটা দিতে পারিনি এবং যেমনটা খারাপ আসলে দেখাচ্ছিল ততটাও না। এরপর আমরা কঠিন কাজটি করি এবং পরপর দুটি জিতে যা আমাদের সত্যিই ভালো দলে পরিণত করে।’

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ
জয়সূচক রান আসার পর উল্লাসে মাতেন অভিষিক্ত বিউ ওয়েবস্টার

দুদলের মুখোমুখি দেখায় সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু করে ভারত সিরিজটি জিতে চলছিল। সিরিজের চতুর্থ টেস্টে হেরে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছিল ভারত, শেষ ম্যাচে হেরে ছিটকে গেছে তারা।

Tags: অস্ট্রেলিয়াওয়েবস্টারকনস্টাসকামিন্সভারতম্যাকসুয়েনিলিড স্পোর্টস
Previous Post

নেপাল লিগে খেলতে গেলেন বাংলাদেশের ৪ জন

Next Post

পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়নি বলে দেশে ফিরছেন না তারেক রহমান: সালাউদ্দিন আহমেদ

Next Post
সালাউদ্দিন আহমেদ রাজনীতির পরিস্থিতি নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়নি বলে দেশে ফিরছেন না তারেক রহমান: সালাউদ্দিন আহমেদ

প্রেস ব্রিফিংয়ে চারজন বক্তা, microphones ও নোটবুক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই ঘোষণাপত্র ও শেখ হাসিনাকে ফেরত আনা বিষয়ে যা বলছে প্রেস উইং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT