চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সবার আগে নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। ভারতকে হারিয়ে লর্ডসের ফাইনালে তাদের প্রতিপক্ষ হল অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার সমীকরণ নিজেদের হাতেই ছিল অজিদের। সিডনি টেস্ট বা পরের সিরিজের একটি টেস্টে জিতলেই লর্ডসের টিকিট নিশ্চিত হতো প্যাট কামিন্সদের। কাজটা সিডনিতে সারতে ৩ দিন লাগল অজিদের। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নশিপের শিরোপা মঞ্চে গেছে কামিন্স বাহিনী।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টসে জিতে ব্যাটে নেমেছিল ভারত। প্রথমদিনে সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় বুমরাহ বাহিনী। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ পর্যন্ত তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে পান্টের ৬১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫৭ রানে থামে ভারত। ১৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে প্যাট কামিন্স বাহিনী।

৬ উইকেটে ১৪১ রান নিয়ে রোববার খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের ৬ উইকেট এবং ম্যাচে অজি পেসারের মোট ১০ উইকেট শিকারে সফরকারীরা ১৫৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসের ৪ রান লিড পাওয়ায় পুঁজি দাঁড়ায় ১৬১ রান। জাসপ্রীত বুমরাহ বিহীন দলের সামনে সেটি শক্ত সংগ্রহ হতে দেয়নি অস্ট্রেলিয়ার ব্যাটিং। ৬ রানের বেশি গড়ে ব্যাট করে তারা জয়ের বন্দরে নোঙর করে ২৭ ওভারে।

লক্ষ্যে নেমে ৫৮ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ- তিনজনকেই তুলে নেন একবছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনো বাকি ১০৪ রান। চোটের কারণে বুমরাহ না থাকায় উসমান খাজা-ট্র্যাভিস হেডদের লড়াই কিছুটা হলেও সহজ হয়ে যায়। এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরাহ। শনিবার চোটে খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত সিরিজে নিয়েছেন ৩২ উইকেট। বুমরাহ সকালে ব্যাটিংয়ে নামলেও পরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি।

দুদলের মুখোমুখি দেখায় সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু করে ভারত এই সিরিজটি জিতে চলেছিল। সিরিজের চতুর্থ টেস্টে হেরে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছিল ভারত, শেষ ম্যাচ পুরোপুরি ছিটকে গেছে তারা।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সকোহলিটেস্ট চ্যাম্পিয়নশিপপান্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টসসিডনি টেস্টস্মিথ
Previous Post

ঘন কুয়াশায় দৌলতদিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Next Post

এক বোতল কোকাকোলা কেড়ে নিচ্ছে ১২ মিনিট

Next Post
এক বোতল কোকাকোলা ও ঠাণ্ডা পানীয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বোতল কোকাকোলা কেড়ে নিচ্ছে ১২ মিনিট

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের চার মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT