চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সরবরাহ পরিস্থিতি বিষয়ে যা জানালো পেট্রোবাংলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 04, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পেট্রোচেঞ্জার ভবনের আধুনিক আর্কিটেকচার, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে গ্যাস সরবরাহ নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নতি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে করপোরেশনের পক্ষ থেকে। 

শনিবার (৪ জানুয়ারি)  তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন পরিচালক (অপারেশন এন্ড মাইনস) প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন: আজ সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নতি হবে বলে প্রত্যাশা করছি। বন্ধ থাকা একটি এলএনজি টার্মিনাল থেকে সকাল ৭টা থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এছাড়া রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য যে এলএনজি টার্মিনালটি গেল ৭২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে, সেটা থেকে গ্যাস সরবরাহ বাড়বে বলেও জানিয়েছেন প্রকৌশলী রফিকুল।

তিনি বলেন, দেশের দুটো এলএনজি টার্মিনাল থেকে ১১০০ এমএমসিএফডি সক্ষমতার বিপরীতে ৭৮০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা যাবে।

এর অর্থ হচ্ছে, সরবরাহের ক্ষেত্রে ৩২০ এমএমসিএফডি গ্যাসের ঘাটতি আছে এখনো। তবে শিগগিরই গ্যাস সংকটের সুরাহা হচ্ছে না বলেও জানিয়েছেন পেট্রোবাংলার এই কর্মকর্তা।

এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা বলেন, চলতি জানুয়ারিতে দুটো এলএনজি টার্মিনালের জন্য অন্তত ১০টি কার্গো দরকার। কিন্তু সরবরাহের জন্য এ পর্যন্ত সাতটি কার্গো নিশ্চিত করা হয়েছে।

গেল কয়েক মাস ধরেই রাজধানী ঢাকার বাসিন্দারা ভয়াবহ গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু বুধবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। কারণ তখন মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি এলএনজি টার্মিনাল মেরামতের কাজ চলছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, একটি ভাসমান এলএনজি স্টেশনের (এফএসআরইউ) কার্যক্রম বন্ধ থাকায় ১ থেকে চার জানুয়ারি পর্যন্ত ৭২ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

দেশে বর্তমানে দুটো এফএসআরইউ রয়েছে। যা থেকে দৈনিক এক হাজার থেকে এগারো শ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হয়। দেশে বর্তমানে মোট গ্যাস উৎপাদন দুই হাজার ৯০০ এমএমসিএফডি।

Tags: গ্যাস সরবরাহতেল
Previous Post

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক

Next Post

নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরেক নেতা গ্রেপ্তার

Next Post
তিনজন ব্যক্তি পুলিশি জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরেক নেতা গ্রেপ্তার

স্মার্ট যুবক ব্যক্তির কালো-সাদা ছবি, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২০ কোটির দুর্নীতির প্রতিবেদন করা সাংবাদিকের লাশ মিললো সেপটিক ট্যাঙ্কে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT